ইতিহাস গড়ে ৪০ বছর পর মায়ের ব্যর্থতা ঘোচালেন ম্যাকিনটশ

প্রথম পাতা » খেলাধুলা » ইতিহাস গড়ে ৪০ বছর পর মায়ের ব্যর্থতা ঘোচালেন ম্যাকিনটশ
শুক্রবার, ২ আগস্ট ২০২৪



ইতিহাস গড়ে ৪০ বছর পর মায়ের ব্যর্থতা ঘোচালেন ম্যাকিনটশ

১৯৮৪ সালে অলিম্পিকে নারীদের সাঁতার ইভেন্টে ২শ মিটার বাটারফ্লাইয়ে অংশ নিয়েছিলেন কানাডার ১৭ বছর বয়সী জিল হার্সটেড। নবম হয়ে আসর শেষ করতে হয়েছিলো তাকে। ৪০ বছর পর অলিম্পিকে নারীদের সাঁতার ইভেন্টে ২শ মিটার বাটারফ্লাইয়ে অংশ নেন হার্সটেডের মেয়ে সামার ম্যাকিনটোশ। মা’র মত ব্যর্থতার স্বাদ নিতে হয়নি ম্যাকিনটশকে।
প্যারিস অলিম্পিকে নারীদের সাঁতারে ইভেন্টে ২শ মিটার বাটারফ্লাইয়ে সোনা জিতে রেকর্ড বইয়ে নাম তুলেন ১৭ বছর বয়সী ম্যাকিনটোশ। ১৭ বছর বয়সে মা না পারলেও, মেয়ে সাফল্যের স্বাদ নিয়েছেন।
গতকাল ২শ মিটার বাটারফ্লাই ইভেন্টে ২ মিনিট ৩.০৩ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতে নেন ১৭ বছর বয়সী ম্যাকিনটোশ। এই ইভেন্টে ২ মিনিট ০৩.৮৪ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেন যুক্তরাষ্ট্রের রেগান স্মিথ এবং ব্রোঞ্জ জিতেন চীনের ঝ্যাং ইউফেই। ঝ্যাং সময় নিয়েছেন ২ মিনিট ০৫.০৯ সেকেন্ড।
সোনা জয়ের পর দৌড়ে গিয়ে মা’কে জড়িয়ে ধরেন ম্যাকিনটোশ। পরে নিজের অনুভূতি জানাতে গিয়ে ম্যাকিনটশ বলেন, ‘২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে স্বর্ণ জিততে পারা আমার জন্য দারুন এক অর্জন। এই ইভেন্টে আমার মাও অংশ নিয়েছিলো। তার সাথে আনন্দের মুহূর্তটা ভাগাভাগি করে নিয়েছি। আমি জানি, আমরা পরিবারের বাকি সদস্যদের মত তিনিও আমাকে নিয়ে গর্বিত।’
প্রথম কানাডিয়ান নারী হিসেবে অলিম্পিকের এক আসরে দু’টি সোনা জিতলেন ম্যাকিনটোশ। এর আগে এই ইভেন্টে নারীদের ৪শ মিটার ব্যক্তিগত মেডলিতে সোনা জিতেছিলেন তিনি। ৪শ মিটার ফ্রিস্টাইলে রুপা জিতেন ম্যাকিনটোশ।
এছাড়া কানাডার তৃতীয় সাতাঁরু হিসেবে একই ইভেন্টে দু’টি সোনা জয়ের রেকর্ড গড়েছেন ম্যাকিনটশ। ১৯১২ সালে কানাডার জিওর্জি হডজসন ও ১৯৮৪ সালে অ্যালেক্স বাউম্যান অলিম্পিকের একই ইভেন্টে দু’টি সোনা জিতেছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩৯:২০   ৪৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ম্যানচেস্টার সিটির সাতে সাত, পিছিয়ে পড়েও জিতল লিভারপুল
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ