রিয়াল মাদ্রিদ এল ক্লাসিকোতেও হারল

প্রথম পাতা » খেলাধুলা » রিয়াল মাদ্রিদ এল ক্লাসিকোতেও হারল
রবিবার, ৪ আগস্ট ২০২৪



রিয়াল মাদ্রিদ এল ক্লাসিকোতেও হারল

হার দিয়ে প্রাক মৌসুম শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতেও হারল তারা। রোববার (৪ আগস্ট) তাদের হার ২-১ গোলে।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১২ মিনিটের ব্যবধানে দুই গোলের লিড পায় বার্সেলোনা। ৪২ মিনিটের পর ৫৪ মিনিটে আসে তাদের গোল ২টি। ২টি গোলই করেন পাও ভিক্টর। প্রথম গোলে রবার্ট লেওয়ান্ডোভস্কি ও দ্বিতীয় গোলে আলেক্স ভ্যালে অ্যাসিস্ট করেন।

রিয়াল মাদ্রিদ ম্যাচের একমাত্র গোলটি করে ৮২ মিনিটে। এরপর তাদের কামব্যাকের প্রত্যাশায় ছিল সমর্থকরা দল। কিন্তু অন্যান্য দিনের মতো এদিন আর ঘুরে দাঁড়াতে পারেনি লস ব্লাঙ্কোস শিবির। হার নিয়েই ছাড়তে হয় মাঠ। প্রাক মৌসুমের আগের ম্যাচে বার্সেলোনা জিতেছিল ম্যানচেস্টার সিটির বিপক্ষে।

প্রাক মৌসুমের প্রথম ম্যাচে এসি মিলানের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা। ৭ আগস্ট তৃতীয় ম্যাচে তারা মুখোমুখি হবে চেলসির। ১৫ আগস্ট তাদের উয়েফা সুপার কাপের ফাইনাল।

বাংলাদেশ সময়: ১৬:০৩:২৫   ৩০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
শেষ মুহূর্তের নাটকীয়তায় মিয়ানমারকে হারাল কম্বোডিয়া
পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো স্পেন
৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট
ফিফা আসিয়ান কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় থাইল্যান্ডের
এমবাপ্পের গোলে জয় ফ্রান্সের, হারলো ইতালি
শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল
বিস্ময়বালিকা ১৩ বছরের ইউ’র চোখ এখন অলিম্পিকে
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়
এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ