ইউএস ওপেন থেকে নিজেকে সরিয়ে নিলেন নাদাল

প্রথম পাতা » খেলাধুলা » ইউএস ওপেন থেকে নিজেকে সরিয়ে নিলেন নাদাল
বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০২৪



ইউএস ওপেন থেকে নিজেকে সরিয়ে নিলেন নাদাল

২২ বারের গ্র্যান্ড স্লামজয়ী স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল ইউএস ওপেন থেকে নিজেকে সরিয়ে নিলেন। শতভাগ দিতে পারবেন না বলে এমন সিদ্ধান্ত নিয়েছেন নাদাল।

চলমান প্যারিস অলিম্পিকে অংশ নেন নাদাল। অলিম্পিকে একক ও দ্বৈত ইভেন্ট খেলেন তিনি। তবে ইউএস ওপেন না খেললেও আগামী মাসে অনুষ্ঠিত হবে যাওয়া বার্লিনের লেভার কাপে খেলবেন ৩৮ বছর বয়সি এই টেনিস তারকা।

ফিটনেসজনিত কারণে ২০২৩ সাল থেকেই অনিয়মিত নাদাল। গত বছর ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন এবং ইউএস ওপেনের কোনোটিতেই খেলেননি তিনি। এ বছর অংশ নিয়েছেন শুধু ফ্রেঞ্চ ওপেনে। তাতেও প্রথম রাউন্ডেই বিদায় নেন তিনি।

চলমান অলিম্পিকে অংশ নিলেও ভালো করতে পারেননি নাদাল। স্পেনের হয়ে কার্লোস আলকারাজকে নিয়ে দ্বৈত ইভেন্টে যেতে পেরেছেন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। আর একক ইভেন্টে নোভাক জোকোভিচের মুখোমুখি হয়ে বাদ পড়েছেন দ্বিতীয় রাউন্ড থেকেই।

বছরের শেষ গ্র্যান্ড স্লাম খেলবেন না বলে জানিয়ে নাদাল এক্সে লেখেন, ‘আপনাদের জানাচ্ছি, এ বছর ইউএস ওপেন আমি অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ এই পোস্টেই নাদাল জানিয়েছেন লেভার কাপে খেলবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬:০৯:১৮   ২৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ক্লোজাকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের চূড়ায় মেসি
বেলজিয়ামের সঙ্গে গোলশূন্য ড্র, কঠিন সমীকরণে ইরান
এবার উরুগুয়েকেও রুখে দিল বিশ্বকাপের নবাগত কেপ ভার্দে
সালাহর কাঁধে ভর করে বিশ্বকাপে প্রথম জয় মিশরের
সৌদি আরবকে ৪ গোলে হারালো স্পেন
কারখানার শ্রমিক থেকে বিশ্বকাপে জার্মানির ‘হিরো’
গোলরক্ষক রমের বীরত্বে ঐতিহাসিক ড্র কুরাসাওয়ের
জাপানের গোলবন্যায় বিশ্বকাপ থেকে বিদায় তিউনিশিয়ার
অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ
অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ