জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুুনামি সতর্কতা

প্রথম পাতা » আন্তর্জাতিক » জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুুনামি সতর্কতা
বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০২৪



জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুুনামি সতর্কতা

জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরেই জাপানের দক্ষিণ উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) জাপান টাইমসের এক প্র্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ জাপানের কিউশু অঞ্চলে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে ভূমিকম্প আঘাত হানে।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল নিচিনানের ২০ কিলোমিটার উত্তর-পূর্বে, যার গভীরতা ২৫ কিলোমিটার।

দেশটির আবহাওয়া সংস্থা কিউশুর পূর্ব ও দক্ষিণ উপকূল এবং শিকোকুর দক্ষিণ উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে। সমুদ্র ১ মিটার উঁচু হয়ে উপকূলে আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

এছাড়া উপকূলীয় এলাকা, নদী বা হ্রদের কাছাকাছি বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জাপানের এনএইচকে পাবলিক টেলিভিশন জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রের কাছে মিয়াজাকি বিমানবন্দরের জানালা ভাঙার খবর পাওয়া গেছে।

চলতি বছরের ১ জানুয়ারি জাপানের উত্তর-মধ্য অঞ্চল নোটোতে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ২৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৬:১৩:৪৫   ৫০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


লেবানন ‘ইসরাইলের খেলার মাঠ’ হওয়া উচিত: ইসরাইলি মন্ত্রী
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে সুইজারল্যান্ডে পাকিস্তান প্রতিনিধি দল
যুদ্ধে ইরানই ‘বিজয়ী’, মনে করেন ৯২ শতাংশ ইসরাইলি
ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান
লেবাননে ইসরায়েলি হামলা, হরমুজ বন্ধ করল ইরান
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় প্রতিদিন গড়ে একটি শিশু হত্যা করেছে ইসরাইল: ইউনিসেফ
চুক্তি না হওয়া পর্যন্ত পরমাণু নীতি বদলাবে না: ইরান
যুক্তরাষ্ট্র-ইরানকে ‘বাস্তবসম্মত আলোচনার’ আহ্বান চীনের
নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ
রপ্তানি উন্নয়ন ব্যুরো’র “আউটস্ট্যান্ডিং এক্সিবিশন অর্গানাইজার এওয়ার্ড”সহ বাংলাদেশের ৬ টি পুরস্কার অর্জন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ