ন্যায়বিচার প্রতিষ্ঠায় যা যা সম্ভব অন্তর্বর্তী সরকার তাই করবে: জাতিসংঘ

প্রথম পাতা » আন্তর্জাতিক » ন্যায়বিচার প্রতিষ্ঠায় যা যা সম্ভব অন্তর্বর্তী সরকার তাই করবে: জাতিসংঘ
মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪



ন্যায়বিচার প্রতিষ্ঠায় যা যা সম্ভব অন্তর্বর্তী সরকার তাই করবে: জাতিসংঘ

বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় যা যা করা সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার সবই করবে বলে মনে করেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক।

তিনি বলেন, আমাদের কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রাজনৈতিক এবং মানবিক দিক থেকে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দেশের দায়িত্ব গ্রহণ করেছে।

সোমবার (২৬ আগস্ট) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্টিফেন ডুজাররিক বলেন, কোনো সন্দেহ নেই, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ায় নতুন অন্তর্বর্তী সরকারের জন্য দেশ পরিচালনা ভয়াবহ চ্যালেঞ্জের হয়ে পড়েছে।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রাজনৈতিক এবং মানবিক দিক থেকে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দেশের দায়িত্ব গ্রহণ করেছে। তারা আইনের শাসন এবং ন্যায়বিচার অনুসরণ করে যা যা করা সম্ভব তাই করবে আমাদের আশা।

৫ আগস্ট এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। টানা ১৫ বছরের বেশি সময় ধরে স্বৈরাচারী শাসনের মাধ্যমে দেশে এক নায়কতন্ত্র কায়েমের ফলে ছাত্র-জনতার রোষানলে পড়ে তিনি ক্ষমতা ত্যাগ করে ভারত পালিয়ে যেতে বাধ্য হন।

বাংলাদেশ সময়: ১৬:৩০:১০   ৪৪৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


প্রথমবারের মতো বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছে চীন
সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে ১১ জনের প্রাণহানি
ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
ইরান হামলার সিদ্ধান্ত ট্রাম্পের, সমর্থনের দায়িত্ব নিজের বললেন ভ্যান্স
ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ