‘গণহত্যা’ তদন্তে জাতিসংঘকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘গণহত্যা’ তদন্তে জাতিসংঘকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার
মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪



‘গণহত্যা’ তদন্তে জাতিসংঘকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানে বিগত সরকারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তদন্তে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতিসংঘকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৭ আগস্ট) সচিবালয়ে জাতিসংঘের তিন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ আশ্বাস দেন তিনি।

এ ছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে আরও বেশি সৈন্য নেওয়ার বিষয়েও আশ্বস্ত করেছেন প্রতিনিধিরা। তারা জানিয়েছেন, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবস্থান অক্ষুণ্ণ থাকবে।

বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন জাতিসংঘের হাইকমিশনার দপ্তরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেনও। তিনি জানান, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত নৃশংসতা তদন্তের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

রোরি মুঙ্গোভেন আরও জানান, সব অভিযোগের সত্যানুসন্ধান ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের বর্তমান সরকার, শিক্ষার্থী ও সাধারণ জনগণ সবাই সহযোগিতা করছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:০০   ৪৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ