বাংলাদেশের পাটকলে বিনিয়োগে আগ্রহী পাকিস্তান

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » বাংলাদেশের পাটকলে বিনিয়োগে আগ্রহী পাকিস্তান
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪



বাংলাদেশের পাটকলে বিনিয়োগে আগ্রহী পাকিস্তান

বাংলাদেশের পাটকলে বিনিয়োগে আগ্রহী পাকিস্তান। এছাড়া বাংলাদেশের সঙ্গে সরাসরি নৌপরিবহন ব্যবস্থা চালুরও প্রস্তাবও দিয়েছে দেশটি।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ।

সাক্ষাতে বাংলাদেশে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত বস্ত্র ও পাটকলগুলোয় পাকিস্তানি বিনিয়োগকারীদের বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত। বিনিয়োগকারীরা এসব মিলে পাট ও বস্ত্রসহ অন্যান্য সংশ্লিষ্টখাতে বিনিয়োগ করতে পারে বলে উল্লেখ করেন তিনি।

জবাবে পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এ দেশের পাট থেকে তৈরি ‘সোনালী ব্যাগের’ ভূয়সী প্রশংসা করেন তিনি।

আসন্ন অক্টোবরে পাকিস্তানের টেক্সটাইল এক্সপো-তে অংশগ্রহণ করতে বাংলাদেশকে আগাম আমন্ত্রণ জানান তিনি।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ এসময় উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোতে জোরা দেন এবং বহুমুখী পাটজাত পণ্য পাকিস্তানে আমদানি করার জন্য পাকিস্তানি ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণের অনুরোধ জানান।

এরপর পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ পাকিস্তান-বাংলাদেশের মধ্যে সরাসরি নৌপরিবহন ব্যবস্থা চালু করার প্রস্তাব করে জানান, এতে দুই দেশের আর্থ-সামাজিক সম্পর্ক এগিয়ে যাবে। সেলক্ষ্যে বাংলাদেশ শিপিং করপোরেশন এবং পাকিস্তান শিপিং করপোরেশন যৌথভাবে কাজ করতে পারে।

এর প্রতিক্রিয়ায় নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত সরাসরি শিপিংয়ের বিষয়টি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন। দুই দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে বিনিয়োগ, যোগাযোগ ও সৌহার্দ্য বাড়াতে হবে।

বাংলাদেশ সময়: ১৫:২৬:০৫   ৪৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
তুলা উৎপাদন বাড়াতে অনাবাদি ও কম ফসলি জমি ব্যবহারের আহ্বান কৃষিমন্ত্রীর
ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর বাণিজ্যমন্ত্রীর
তুরস্কের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান - বাণিজ্যমন্ত্রী
মাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
শ্রমঘন শিল্পের বিকাশে প্রশিক্ষিত জনবল তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী
হজ এজেন্সির ১০ কোটি টাকা আটকে দিয়েছে সৌদি আরব
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
মালদ্বীপের মিয়ানজ কলেজকে ২১ হাজারের বেশি বীজ ও সামগ্রী উপহার দিল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ