বিএনপির মিছিলে হামলার পর সংঘর্ষ, আহত অন্তত ২০

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপির মিছিলে হামলার পর সংঘর্ষ, আহত অন্তত ২০
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪



বিএনপির মিছিলে হামলার পর সংঘর্ষ, আহত অন্তত ২০

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির একটি মিছিলে হামলার পর উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেল পৌনে চারটা থেকে প্রায় ঘন্টাব্যাপী উভয়পক্ষের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

তবে, এই ঘটনায় রাত দশটা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু জানান, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে বিকেলে ফতুল্লা ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের নেতারা একটি মিছিলের আয়োজন করেন। এই মিছিলের জন্য নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করলে তাদের উপর স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসী বাহিনী হামলা চালায় বলে অভিযোগ তার।

তিনি বলেন, ‘হামলাকারীদের নেতৃত্বে ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামের ঘনিষ্ঠ ক্যাডার আলাউদ্দিন হাজীর ছেলে আক্তার, সুমন ও তার মেয়ের জামাই যুবলীগের ক্যাডার গোলাম মাসুদ ওরফে ওলা মাসুদ। এই ঘটনায় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিনসহ বিএনপির বেশ কয়েকজন লোক আহত হয়েছেন।’

এই হামলায় বিএনপির কয়েকজন নেতাও মদদ দিয়েছেন বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির মিছিলের আগেই নেতা-কর্মীদের স্থানীয় যুবলীগের ক্যাডাররা উপর হামলা করে। পরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। পরে ফতুল্লা রেললাইনের বটতলা এলাকা থেকে কাঠেরপুল এলাকা পর্যন্ত ইট-পাটকেল ছোড়াছুড়ি চলতে থাকে। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

এই সময় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানোর ঘটনা ঘটেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। তবে, পুলিশ জানিয়েছে গুলি চালানোর কোনোরকম তথ্য তারা পাননি।

সংঘর্ষ চলাকালীন স্থানীয় একটি পোশাক কারখানার সামনে ভ্যানগাড়িতে রাখা কাপড়ও পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।

এই বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ বলেন, ‘বিকেলে সংবাদ পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সেখানে বিএনপির লোকজন একটি মিছিলের প্রস্তুতি নিয়েছিলেন। তবে মিছিলের আগেই মারামারির ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সংঘর্ষে জড়ানো উভয়পক্ষের মধ্যে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব ছিল। তবে সেখানে গুলি চালানো হয়েছে এমন কোনো তথ্য বা আলামত আমরা পাইনি। উভয়পক্ষের লোকজনই ঢিল ছোড়ার কারণে কয়েকজন আহত হয়েছেন। আর ভ্যানে থাকা কিছু কাপড়ে আগুন দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ছত্রভঙ্গ করে দেয়।’

বাংলাদেশ সময়: ২৩:৫১:০৭   ৩৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জিয়াউর রহমান গণতন্ত্রহীন সমাজে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন : পরিবেশমন্ত্রী
চুয়াডাঙ্গা সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশের সময় আটক ১০
দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন: হিদাডাঙ্গার খালপাড়ে বর্জ্য ফেলার প্রতিবাদে মানবন্ধন
১৭৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সভা অনুষ্ঠিত
২০ মামলার আসামি ‘খোঁড়া কামরুল’ গ্রেফতার
শিবগঞ্জে নদীতে গোসলে নেমে তলিয়ে গেল দুই ভাই
সুবিধা বঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন সমাজকল্যাণমন্ত্রী
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে গোপালপুর সমাজ কল্যাণ ক্লাবের দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ
ঈদের ছুটি শেষে অফিস খুলছে কাল
জামায়াত হাদিয়ার নামে চাঁদাবাজি করছে : রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ