বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সমন্বিতভাবে কাজ করতে হবে

প্রথম পাতা » চট্টগ্রাম » বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সমন্বিতভাবে কাজ করতে হবে
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪



বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সমন্বিতভাবে কাজ করতে হবে

বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমিবিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংস্থার সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এ এফ হাসান আরিফ বলেন, ‘সব সংস্থার মধ্যে প্রচেষ্টা না থাকলে বন্যার ক্ষতি কাটিয়ে ওঠা কষ্টসাধ্য। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে আমরা জোর দিচ্ছি। কারণ গ্রামীণ থেকে সবপর্যায় পর্যন্ত যোগাযোগটা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া বন্যা পরবর্তী অন্যান্য যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাও দেখা। সেজন্য সব সংস্থাকে সমন্বয় করে একসঙ্গে কাজ করার ব্যাপারে কথা হয়েছে।’

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিটি করপোরেশন, ওয়াসা, এলজিইডিসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন সংস্থাসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসনের আয়োজনে চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:১৭   ৫০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ