রোহিঙ্গা শিবির থেকে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম পাতা » চট্টগ্রাম » রোহিঙ্গা শিবির থেকে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪



রোহিঙ্গা শিবির থেকে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোরে রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের সাব ব্লক-আই-১৪ সংলগ্ন জনৈক রোহিঙ্গা জোবায়েরের চায়ের দোকানের পার্শ্বে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত অস্ত্রধারী উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা কালা মিয়ার ছেলে সৈয়দ আলম প্রকাশ আবু সাদ (৩৭)। গ্রেপ্তারকৃত আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ধৃত আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০৫:০৭   ২৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ