রাঙ্গামাটিতে জেলা বিএনপির নেতাদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে জেলা বিএনপির নেতাদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪



রাঙ্গামাটিতে জেলা বিএনপির নেতাদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

জেলায় সংঘটিত সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের সঙ্গে কথা বলেছেন রাঙ্গামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দ।
সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের বনরুপা হ্যাপিড় মোড় এলাকা থেকে বিএনপি নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শুরু করে বনরুপা বাজার, ক্ষতিগ্রস্ত বনরুপা মসজিদ, মৈত্রী বিহারসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
এ সময় রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক এড. মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম শাকিল, জেলা কৃষক দলের সভাপতি অলক বড়ুয়া রিন্টু, সদর থানা বিএনপির সভাপতি মো: মুজিবুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, জেলা জাসাসের সভাপতি মো: কামাল উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো: নাজিম উদ্দিন প্রমুখ।
এ সময় জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু বাসসকে জানান, পরাজিত শক্তিরাই পাহাড়ে সাস্প্রদায়িক উস্কানি দিচ্ছে এবং এ ধরেনর অনাকাঙ্খিত ঘটনা ঘটাচ্ছে।
তিনি বলেন, রাঙ্গামাটিতে সংঘটিত অনাকাক্সিক্ষত ঘটনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যবসায়ীক প্রতিষ্ঠান, ক্ষতিগ্রস্ত সাধারণ ব্যবসায়ী ও পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি এবং তাদের পাশে থাকার জন্য বিএনপির পক্ষ থেকে আশ্বাস প্রদান করেছি। তিনি আরো বলেন, বিএনপি সাস্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, আমরা চাইনা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হোক। জেলা বিএনপির পক্ষ থেকে জেলার ১০উপজেলায় বিএনপির পক্ষ থেকে সম্প্রীতি সমাবেশ করা হবে বলে জানান তিনি।
বর্তমানে রাঙ্গামাটিতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫২:০০   ২৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ