পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাত

প্রথম পাতা » চট্টগ্রাম » পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাত
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪



পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
গতকাল রোববার রাত ১০টায় জেলা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় পানি সম্পদ সচিব নাজমুল আহসান ও নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ উপস্থিত ছিলেন।
সাক্ষাতকালে নোবিপ্রবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পানিতে প্রকট লবণাক্ততার কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাবের কথা তুলে ধরেন। উপাচার্য এলাকায় লবণাক্ততা দূরীকরণে উপদেষ্টার অধীন মন্ত্রণালয় থেকে একটি প্রকল্প প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ জানান। পাশাপাশি নোবিপ্রবিতে পরিযায়ী পাখির অভয়ারণ্য গড়ে তুলতে সরকারের সহযোগিতা চান।
এ সময় উপদেষ্টা নোবিপ্রবির পানিতে লবণাক্ততা দূরীকরণ ও পরিযায়ী পাখির অভয়ারণ্য গড়ে তুলতে দুটি পৃথক প্রকল্প বাস্তবায়নে সহায়তার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৬:০৫:৫৯   ২৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ