তথ্য অধিকার আইনকে ঢেলে সাজানোর আহ্বান ইফতেখারুজ্জামানের

প্রথম পাতা » ছবি গ্যালারী » তথ্য অধিকার আইনকে ঢেলে সাজানোর আহ্বান ইফতেখারুজ্জামানের
শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪



তথ্য অধিকার আইনকে ঢেলে সাজানোর আহ্বান ইফতেখারুজ্জামানের

দলীয় প্রভাবমুক্ত তথ্য কমিশন গঠন এবং তথ্য অধিকার আইনকে ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন বাংলাদেশে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৪ উদ্‌যাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘তথ্য কমিশন এবং তথ্য অধিকার আইন বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে কিনা তা আমি নিশ্চত নই। যেভাবে কমিশন এতদিন চলেছে সেভাবে আর চলতে পারবে না এই নতুন বাংলাদেশে।’

তিনি আরও বলেন,

২০০৯ সালে যখন তথ্য অধিকার আইন প্রণীত হয়, তখন সেটাকে একটা অর্জন হিসেবেই গণ্য করা হচ্ছিল। কিন্তু পরবর্তীকালে দেখা গেল এই অর্জন কেবলই কাগজে–কলমে, তার প্রাপ্তিটা সরাসরি পাওয়া যায়নি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য কমিশন বাংলাদেশের পরিচালক এস এম কামরুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো নজরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৫:২২:১২   ২৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সাকার গোলে আর্সেনালের জয়
সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা মামলার প্রধান আসামি মাইকেল ও তার ছেলে গ্রেফতার, ৩টি ছুরি উদ্ধার
বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
সাইবার অপরাধের নতুন মাত্রা: পর্নোগ্রাফির ছদ্মবেশে প্রতারণা ও ডিজিটাল নির্যাতন
থার্ড টার্মিনালে মর্মান্তিক দুর্ঘটনা বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪
৪৮তম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ