শেরপুরের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে লাগবে দু-তিন দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেরপুরের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে লাগবে দু-তিন দিন
শনিবার, ৫ অক্টোবর ২০২৪



শেরপুরের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে লাগবে দু-তিন দিন

শেরপুরের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দু-তিন দিন সময় লাগবে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপ-বিভাগীয় প্রকৌশলী সজল কুমার রায়।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর পান্থপথে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভবনে প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

প্রকৌশলী বলেন, ‘ভারি বর্ষণ এবং পাহাড়ি ঢলে ভোগাই ও চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে পানি উপচে পড়ে আকস্মিক এ বন্যার সৃষ্টি হয়েছে। এতে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনায় বন্যা পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টা স্থিতিশীল থাকবে। আগের তুলনায় পানি বাড়ার হার কমলেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এ সময় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে।’

তিনি আরও বলেন, ‘শেরপুরের নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় কমপক্ষে ১১৩টি গ্রাম এবং ময়মনসিংহের ধোবাউড়ায় ৫০টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবারের মানুষ।’

শেরপুর জেলায় পানি বাড়ার হার কমে এসেছে জানিয়ে সজল কুমার রায় বলেন, ‘২৪ ঘণ্টার পর পানি আরও নেমে যাবে। দু-তিন দিনের মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।’

এদিকে, ঢাকাসহ অন্য বিভাগে ভারি বৃষ্টিপাত হলেও বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বাংলাদেশ সময়: ১৬:১৫:৪৮   ২৯৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
যুবসমাজকে দক্ষ মানবসম্পদ ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী
ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ
আ.লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলের অনিয়ম-দুর্নীতির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি
ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু
কপ৩১ সম্মেলনে অনুদানভিত্তিক কার্যকর সহায়তা চাইবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ