জুলাই হত্যাকাণ্ডে জড়িত পলাতকদের ফিরিয়ে আনা হবে: অ্যাটর্নি জেনারেল

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই হত্যাকাণ্ডে জড়িত পলাতকদের ফিরিয়ে আনা হবে: অ্যাটর্নি জেনারেল
শনিবার, ১২ অক্টোবর ২০২৪



জুলাই হত্যাকাণ্ডে জড়িত পলাতকদের ফিরিয়ে আনা হবে: অ্যাটর্নি জেনারেল

জুলাই হত্যাকাণ্ডে জড়িত পলাতকদের ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শনিবার (১২ অক্টোবর) রাজধানীর এফডিসিতে ‘জুলাই হত্যাকাণ্ডের দায়’ নিয়ে আয়োজিত ছায়া সংসদে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার জুলাই মাসে টানা ৩৬ দিনের আন্দোলন নির্মূল করতে বিগত সরকার ও তাদের দোসরদের পরিচালিত হত্যা গণহত্যায় জড়িত পলাতকদের ফিরিয়ে আনা হবে।

তিনি বলেন, পলাতকদের ফিরিয়ে আনতে আদালতের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করা হবে। তারা ফিরে এসে বিচারের মুখোমুখি না হলে নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে।

আসাদুজ্জামান বলেন, পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিথ্যা বলতে বলতে মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। তার মিথ্যাচার গোয়েবলসকেও হার মানিয়েছে। গোয়েবলস বেঁচে থাকলে তিনি হয়তো শেখ হাসিনার ছাত্র হওয়ার ইচ্ছা প্রকাশ করতেন।

তিনি বলেন, গত ১৫ বছরে দেশে এক ব্যক্তির শাসন কায়েম হয়েছিল। জাতীয় সংসদেও একক কর্তৃত্ববাদে পরিচালিত হয়েছে।

অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিধান-সংক্রান্ত রায় পরিবর্তনের মাধ্যমে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক অপরাধ করেছে। সেই অপরাধের সুবিধা নিয়েছে আওয়ামী লীগ। তার বিরুদ্ধে মামলা হয়েছে, যা নিয়ে তদন্ত চলছে।

তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনাল পুনগর্ঠন করা হবে এবং স্বচ্ছতা নিশ্চিতে বিচার প্রক্রিয়ার ট্রায়াল টেলিভিশনে দেখানোর ব্যাপারে আইনগত দিক পর্যালোচনা করা হচ্ছে।

আসাদুজ্জামান বলেন, খুব শিগগিরই জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্তদের মানবতা বিরোধী অপরাধে বিচার শুরু হবে। যারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:৪৭   ৩৩৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পণ্য পরীক্ষায় দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবার সময়সীমা সংক্ষিপ্ত করা প্রয়োজন : খাদ্যমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস সাখাওয়াতের
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: আখতার
‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে: গোলাম পরওয়ার
মরণোত্তর চক্ষুদান ও কর্নিয়া প্রতিস্থাপনে সহযোগিতা অব্যাহত থাকবে: সমাজকল্যাণমন্ত্রী
কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ