মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন মেরামতের খরচ জানালেন উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন মেরামতের খরচ জানালেন উপদেষ্টা
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪



মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন মেরামতের খরচ জানালেন উপদেষ্টা

রাজধানীর মিরপুর- ১০ মেট্রোস্টেশন মেরামত করতে ২ মাস ২৭ দিনে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে স্টেশনটি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, ক্ষতিগ্রস্ত মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনটি মেরামত করতে আপাতত খরচ হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা। সর্বমোট খরচ হবে প্রায় ১৮ কোটি ৮৬ টাকা। সরকারি তহবিল থেকে নয়, মেট্রোরেলের ফান্ড থেকে এ টাকা খরচ করা হবে।

মেট্রোস্টেশন আন্দোলনকারী ছাত্ররা ভাঙচুর করেনি জানিয়ে তিনি বলেন, যারা স্টেশন ভেঙেছে, সিসিটিভি ফুটেজ আইজিপিকে দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জুলাই আন্দোলনে রাজধানীতে মেট্রোরেলের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি স্টেশন কাজীপাড়া ও মিরপুর-১০ ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিগত সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, স্টেশন দুটি রক্ষণাবেক্ষণ শেষে চালু করতে অন্তত এক বছর সময় লাগবে।

তবে এক বছর নয়, দুমাসের মাথায় গত ২০ সেপ্টেম্বর চালু হয় কাজীপাড়া মেট্রোস্টেশনটি। এরপর থেকেই নগরবাসীর প্রতীক্ষা, কবে সচল হবে ব্যস্ততম স্টেশন মিরপুর-১০।

অবশেষে আনুষ্ঠানিকভাবে সুখবর দিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। গত ১৯ জুলাই বন্ধ হওয়ার দুই মাস ২৭ দিনের মাথায় আজ মঙ্গলবার থেকে মিরপুর-১০ স্টেশনে ফের শুরু হয়েছে যাত্রী ওঠানামা। শুধু তাই নয়, এখন থেকে শুক্রবার মেট্রোরেলের হেডওয়ে বা দুই ট্রেনের মধ্যে বিরতির সময় ১২ মিনিট থেকে কমিয়ে ১০ মিনিটে নামিয়ে আনার সিদ্ধান্তও নিয়েছে কর্তৃপক্ষ।

কিন্তু কীভাবে সম্ভব হলো এতো দ্রুত ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি সচল করা? ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলছেন, কোনো সরঞ্জাম আমদানি না করে দেশীয় সম্পদের ব্যবহার করেই এটি সচল করা হয়েছে। এ ছাড়া যাত্রীচাপ তুলনামূলক কম থাকায় তিনটি স্টেশনে কিছু যন্ত্রপাতি প্রতিস্থাপন করা হয়েছে।

এদিকে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগির চালু হতে যাচ্ছে স্টেশনে না গিয়ে মেট্রোরেলের কার্ড রিচার্জ সুবিধাও।

বাংলাদেশ সময়: ১১:৫৭:২৬   ২৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভা; চিকিৎসায় অবহেলা নয় - এমপি বাবুল
দেশব্যাপী নারী ও কন্যার প্রতি সহিংসতার প্রতিবাদে ফরিদপুর মহিলা পরিষদের প্রতিবাদ
‘ইন্টারটেক্স পর্তুগাল ২০২৬’-এ বাংলাদেশের অংশগ্রহণ
নারায়ণগঞ্জে শব্দ দূষণ ঠেকাতে অভিযান, জরিমানা ৪ যানবাহনকে
সোনারগাঁয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু
বন্দরে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু
সদরপুরে উৎসবমুখর পরিবেশে ‘ভূমি সেবা সপ্তাহ’ উদযাপিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
ফরিদপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা বিষয়ক সেমিনার
আলফাডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ এর উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ