ফতুল্লায় চার কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় চার কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
রবিবার, ২০ অক্টোবর ২০২৪



ফতুল্লায় চার কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের ফতুল্লা বহুল সমালোচিত বিতর্কিত আওয়ামী লীগ নেতা আক্তার-সমুনের মালিকানাধীন হোসেন টেক্সটাইল মিল সহ অবৈধভাবে পরিচালিত ও পরিবেশ দূষণকারী চারটি কারখানায় অভিযান চালিয়ে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। এ সময় কারখানার কার্যক্রমও বন্ধ করে দেয়া হয়।

নারায়ণগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মো. আল মামুনের নেতৃত্বে জেলা পুলিশ, বিদ্যুৎ বিছিন্নকারী টীম, তিতাস গ্যাসের সংযোগ বিচ্ছিন্নকারী টীম ও পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে একটি টীম এ অভিযান চালায়।

রোববার (২০ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়। সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

অভিযান চালানো কারখানাগুলো হলো- আওয়ামীলীগ নেতা আক্তার-সুমনের মালিকানাধীন কুতুবাইলের মেসার্স হোসেন টেক্সটাইল মিলস, কুতুবপুরের পশ্চিম দেলপাড়ার মো. সারোয়ার আলম রাবিবের ইট ক্রাসিং কারখানা, একই এলাকার মো. ফারুখ হোসেন খোকনের ইট ক্রাসিং কারখানা ও মো. আজাহার উদ্দিন শেখের ইট ক্রাসিং কারখানা। অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ মোজাহীদ উপস্থিত ছিলেন।

জানা যায়,আওয়ামীলীগ নেতা আক্তার-সুমনের মালিকানাধিন কুতুবাইলে অবস্থিত মেসার্স হোসেন টেক্সটাইল মিলস নামক কারখানাটি দীর্ঘদিন যাবৎ পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিত এবং দূষণ নিয়ন্ত্রণে তরল বর্জ্য পরিশোধনাগার বা ইটিপি অকার্যকর রেখে কারখানার উৎপাদন কার্যক্রম পরিচালনা করছিল। এছাড়া অন্যান্য তিনটি কারখানাসমূহ পরিবেশগত ছাড়পত্র ব্যতিত অবৈধভাবে আবাসিক এলাকায় ইট ও পাথর ক্রাসিং দ্বারা পরিবেশ দূষণ করছিল।

ইতোপূর্বে কারখানাসমূহকে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা থেকে ক্ষতিপূরণ ধার্য এবং কারখানার কার্যক্রম বন্ধের নির্দেশনা প্রদান করা হলেও উক্ত নির্দেশনা না মেনে কারখানা কর্তৃপক্ষ অব্যাহতভাবে পরিবেশ দূষণ করছিল। বিভিন্ন দূষণকারী কারখানার অব্যাহত দূষণ স্থায়ীভাবে বন্ধ করার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। কারখানাটির সেবা সংযোগ বিচ্ছিন্ন করার জন্য পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় থেকে প্রস্তাব প্রেরণ করা হলে মহাপরিচালক পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্নের প্রস্তাব অনুমোদন প্রদান করেন।

বাংলাদেশ সময়: ২৩:০৮:৫৫   ৩১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে চেক হস্তান্তর
বন্যাকবলিত ঋণগ্রহীতাদের চলতি মাসের কিস্তি আদায় না করার অনুরোধ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
সিদ্ধিরগঞ্জে সীমানা প্রাচীর ধসে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক
নজরুলক পাঠ্যপুস্তক, গবেষণা ও ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান
জমির উদ্দিনের মৃত্যু জাতীয় সংসদে শোক, সরকার ও বিরোধীদলের স্মৃতিচারণ
সরকার ব্যাংক লুট ও অর্থ পাচারকারীদের সঙ্গে আপস করবে না : অর্থমন্ত্রী
জামালপুরে আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ের টিনের চাল বিক্রি করে দিল বিএনপি নেতাকর্মীরা
টেলিটক বিক্রির পরিকল্পনা নেই, সেবার মানোন্নয়নে উদ্যোগ নেওয়া হচ্ছে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ