কুমিল্লায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ফ্রি মেডিকেল ক্যাম্প
শুক্রবার, ১ নভেম্বর ২০২৪



কুমিল্লায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ফ্রি মেডিকেল ক্যাম্প

জেলার চৌদ্দগ্রামে আজ বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও ওষুধ বিতরণ করেছে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ।

শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার নারায়ন পুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ফ্রি মেডিকেল ক্যাম্প ডা. মীর কাশেম মজুমদার তত্ত্বাবধানে পরিচালনা করা হয়।

চিকিৎসা সেবায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ছাত্রদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা, গোলাম কাদের চৌধুরী নোবেল।

এতে সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ জেলা শাখার সভাপতি ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল মামুন।
বক্তব্য রাখেন জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ইমন, কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো. হাসান সাহরিয়ার খান, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মীর হোসেন মিরু, উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক গোলাম মোস্তফা অভি, পৌর যুব দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাবেক সিনিয়ার যুবদল চৌদ্দগ্রাম মোহাম্মদ শাজাহান প্রমুখ।

ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান অনুষ্ঠানে স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।

এ সময় ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক চক্ষু, নিউরো মেডিসিন, শিশু, নাক-কান গলা, গাইনী, মেডিসিন, চর্ম, সহ বিভিন্ন রোগের নির্ণয় সহ চিকিৎসা প্রদান করেন।

আয়োজিত চিকিৎসা ক্যাম্পে নারী, শিশু, পুরুষসহ প্রায় তিনশ রোগী চিকিৎসা সেবা গ্রহন করেন।

বাংলাদেশ সময়: ১৫:৫০:১৭   ৪৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ