রূপগঞ্জে স্বেচ্ছাসেবকদলের সমাবেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে স্বেচ্ছাসেবকদলের সমাবেশ
শুক্রবার, ১ নভেম্বর ২০২৪



রূপগঞ্জে স্বেচ্ছাসেবকদলের সমাবেশ

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যে ও দখলবাজদের বিরুদ্ধে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দল সমাবেশ করেছে। শুক্রবার (১ নভেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন গোলাকান্দাইল বাস স্ট্যান্ড চত্বরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে ও নাঈম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার। এ সময় উপস্থিত ছিলেন- গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, সিনিয়র সহসভাপতি রজব আলী ফকির, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ইলিয়াছ ভুঁইয়া, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোমেন ভুঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া, সাধারণ সম্পাদক ওমর হোসেন, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য মো. খোরশেদ আলম, বিএনপি নেতা রেজাউল করিম, শাহীন মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, অবৈধ ফ্যাসিষ্ট শেখ হাসিনার সরকার যেভাবে মানুষ হত্যা, গুম ও খুনের রাজনীতি করেছে বাংলাদেশের মাটিতে তাদের জানাজা পড়তে দেওয়া হবে না। গোলাকান্দাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল ঐক্যবদ্ধ হয়ে সর্বোচ্চ ভোটের মাধ্যমে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে রূপগঞ্জ আসনে এমপি নির্বাচিত করার ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ২৩:৩২:৫৮   ৩৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ