দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় আহত-৩০, যান চলাচল বন্ধ

প্রথম পাতা » চট্টগ্রাম » দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় আহত-৩০, যান চলাচল বন্ধ
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪



দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় আহত-৩০, যান চলাচল বন্ধ

ঢাকা-সিলেট মহাসড়কের কুমিল্লার দেবীদ্বারে আজ বাস-ট্রাক ও লরির ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। সকাল সাড়ে ৯টায় উপজেলার চরবাকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এতে মহাসড়কের যান চলাচল বন্ধ রয়েছে।

আহতদের দেবীদ্বার উপজেলা সদর ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জনান, কুমিল্লাগামী একটি মালবাহী ট্রাক পাংচার হয়ে মাঝ রাস্তায় থেমে যায়। এ সময় পেছন থেকে কোম্পানীগঞ্জ থেকে দেবীদ্বারগামী রয়েল সুপার এসি নামে একটি বাস ও দেবীদ্বারগামী একটি লরি ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমরে-মুচড়ে যায়।

অপরদিকে বাস ও লরিটিও রাস্তার পাশে উল্টে যায়। এতে তিনটি যানবাহনের চালকসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত প্রাণহানির তথ্য নেই বলে তিনি জানান। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় নিশ্চিত করেতে পারেননি ওসি। বলেন- যানবাহনগুলো উদ্ধার ও যানজট নিরসনের চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:৫৪   ২৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


প্রতিটি নাগরিককে নিজ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর
পোর্ট কাস্টম মিলে নতুন ধারা সৃষ্টি হবে: অর্থমন্ত্রী
চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
কক্সবাজারে পৃথক অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ৬ লাখ ইয়াবা জব্দ
কুমিল্লা বোর্ডে এসএসসি’তে জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন
আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই : প্রধানমন্ত্রী
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর অসন্তোষ
টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগানে চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী
মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ