সোনারগাঁয়ে ডাকাতের তথ্যের ভিত্তিতে আরও ৩ ডাকাত গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে ডাকাতের তথ্যের ভিত্তিতে আরও ৩ ডাকাত গ্রেপ্তার
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪



সোনারগাঁয়ে ডাকাতের তথ্যের ভিত্তিতে আরও ৩ ডাকাত গ্রেপ্তার

পূর্বের গ্রেপ্তারকৃত ডাকাতের তথ্যের ভিত্তিতে সোনারগাঁয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতদের নামে একাধিক মামলার ওয়ারেন্ট থাকায় প্রাথমিক ভাবে পূর্বের মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার (১৬ নভেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ আব্দুল বারী।

আটককৃতরা হলো, সনমান্দি ইউনিয়নের ভাটিরচর গ্রামের আক্কেল আলীর ছেলে রাব্বানী হাসান মুন্না, বন্দর উপজেলার লক্ষণখোলা গ্রামের মনা মিয়ার ছেলে হাবিব ও নগরীর টানবাজার এলাকার মনির সরদার।

পুলিশ জানায়, এর আগে গত ৫ নভেম্বর রাতে দৈলেরবাগ এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে সজিব হোসেন মুসা ও হাসান নামে দুইজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডের তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত রাব্বানী হাসান মুন্না, হাবিব ও মনির সরদারকে গ্রেপ্তার করে।

সোনারগাঁ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ আব্দুল বারী জানান, পূর্বের ডাকাতদের তথ্যের ভিত্তিতে আমরা ৩জনকে আটক করি। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সেই মামলায় আমরা তাদের গ্রেপ্তার দেখাই ও নতুন করে ডাকাতি প্রস্তুতি মামলায় ফের তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তারা জেল হাজতে আছেন।

বাংলাদেশ সময়: ২৩:০০:২৭   ৩৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স, মশা সৃষ্টির কারখানা হাসপাতালের ড্রেনগুলো
৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
এআই দিয়ে ছবি বানাতে কেন এত পানি ও বিদ্যুৎ লাগে
মনে রাখতে হবে জনগণেরও ক্ষমতা দেখানোর ইতিহাস আছে: গোলাম পরওয়ার
কক্সবাজারকে আঞ্চলিক পর্যটন হাব করার পরিকল্পনা রয়েছে : বিমান মন্ত্রী
৪৬ লাখের বেশি মামলার জট, বিচার বিভাগের সক্ষমতা বাড়াতে হবে : আইনমন্ত্রী
এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে গুরুত্বপূর্ণ খাতসমূহে সহযোগিতা জোরদারে অঙ্গীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ