লক্ষ্মীপুরে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার-আহতদের আর্থিক সহায়তা

প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার-আহতদের আর্থিক সহায়তা
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪



লক্ষ্মীপুরে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার-আহতদের আর্থিক সহায়তা

লক্ষ্মীপুরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদেরকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের যৌথ উদ্যেগে এই আর্থিক সহায়তা দেয়া হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ১৬ জন শহীদ পরিবারের সদস্য ও ২৫৮ জন আহতদের মাঝে আনুষ্ঠানিকভাবে ১৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করে জেলা প্রশাসন।

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জন আহমেদ কবীর, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক স্বপন কুমার হালদারসহ অনেকে।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সিভিল সার্জনের নেতৃত্বে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ২২ জনকে উন্নত চিকিৎসা দেয়ার লক্ষ্যে মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। আহত ও শহীদ পরিবারের নিরাপত্তা বিষয়ে ব্যবস্থা নিয়েছে পুলিশ।

জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণকারীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে অনেককেই গ্রেফতার করা হয়েছে। যারা অবৈধ সম্পদের মালিক, তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নেয়া হবে।

প্রশাসন সূত্র জানায়, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে লক্ষ্মীপুরের ১৬ জন মারা গেছেন ও আহত হয়েছেন ২৫৮ জন। শহীদদের পরিবার ও আহতদেরকে সহায়তার উদ্যোগ নেয়া হয়। এতে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে ১৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। প্রত্যেক শহীদ পরিবারকে ১০ হাজার টাকা ও আহতদের ৫ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৯:৫০   ৩৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ