নওগাঁয় ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত

প্রথম পাতা » খুলনা » নওগাঁয় ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪



নওগাঁয় ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত

নওগাঁয় শহরের দয়ালের মোড়ে ট্রাকচাপায় মোমেনা খাতুন নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশায় থাকা আরও কয়েকজন যাত্রী আহত হন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোমেনা খাতুন সদর উপজেলার সোনালিয়া গ্ৰামের সমসের আলীর স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ভোরে বাড়ি থেকে একটি অটোরিকশায় চড়ে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন মোমেনা খাতুন। এ সময় দয়ালের মোড়ে একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয় তাকে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মোমেনা খাতুন মারা যান।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম ঘটনার সত‍্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১১:৫৩:১৪   ২২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী
মোংলা বন্দরের কাছে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন করা হবে: নৌপরিবহন মন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী
মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী
ডিজিটাল ডিভাইস থেকে বইয়ের পাতায় ফিরতে হবে: প্রতিমন্ত্রী
যশোর শিশু হাসপাতাল বৃহৎ পরিসরে চালুর ঘোষণা প্রতিমন্ত্রী অমিতের
কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন খুলনা রেঞ্জের ডিআইজি
ভারতীয় মাদক ও চোরাই পণ্যসহ কুষ্টিয়ায় যুবক আটক
ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে হবে: আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ