যশোরে পৌনে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

প্রথম পাতা » খুলনা » যশোরে পৌনে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫



যশোরে পৌনে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

যশোরে এক কেজি ওজনের আটটি স্বর্ণের বার ও একটি স্বর্ণের আংটিসহ একজনকে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের দাম এক কোটি ৮৩ লাখ টাকা। রোববার সকালে যশোর শহরের মুড়লি মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শেখ অলিউল্লা (৫৫) সাতক্ষীরা সদর উপজেলার মধ্যকাটিয়া গ্রামের শেখ আরিজুল্লাহর ছেলে।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, রোববার সকাল সাড়ে ৬টার শহরের মুড়লি মোড় এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করা হয়। তার শরীর তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এক কেজি ২০ গ্রাম ওজনের আট পিস স্বর্ণের বার ও এক দশমিক ৪৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের আংটি এবং একটি মোবাইল জব্দ করা হয়।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেখ অলিউল্লাহ জানান, ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে ভারতে পাচারে উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, কিছুদিন যাবৎ বাংলাদেশ হতে ভারতে স্বর্ণপাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। স্বর্ণসহ পাচারকারী আটকের জন্য বিজিবির আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:৩০:৫২   ৬২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
গুজব রোধে নৈতিক শিক্ষার প্রসার জরুরি: প্রতিমন্ত্রী অমিত
সরকারি হাসপাতালের বাথরুমেও ওষুধ পড়ে থাকতে দেখে ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী
ঝিনাইদহের সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ
সাতক্ষীরায় মাদক ও চোরাই পণ্যসহ দুইজন আটক
ঝিনাইদহে সড়কে ডাকাতি, ডাকাত সর্দারসহ গ্রেফতার ৩
আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ
হাসিনার নিজেকে নিরাপরাধ প্রমাণের পথ বিচারের মুখোমুখি হওয়া: আইনমন্ত্রী
মেহেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ