মাগুরায় জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শনে প্রেস সচিব শফিকুল আলম

প্রথম পাতা » খুলনা » মাগুরায় জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শনে প্রেস সচিব শফিকুল আলম
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫



মাগুরায় জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শনে প্রেস সচিব শফিকুল আলম

মাগুরা নবভঙ্গা পার্কে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার সকালে স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

সেসময় শফিকুল আলম বলেন, ‘আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। জুলাই সনদে সবাই ঐকমত্যে পৌঁছেছে। যে কয়েকটি দল এখনও স্বাক্ষর করেনি, তারাও নীতিগতভাবে সম্মতি দিয়েছে।’

তিনি আরও জানান, উপদেষ্টাদের উপস্থিতিতেই জুলাই স্মৃতিস্তম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের ওপর কোনো চাপ নেই। আশা রাখি, ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে।’

তিনি আরও জানান, জাতীয় ঐকমত্য কমিটির সিদ্ধান্ত অনুসারে গণভোট জাতীয় নির্বাচনের আগে বা পরে যেকোনো সময় হতে পারে। এ বিষয়ে সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন বিষয়ে শফিকুল আলম জানান, ‘না ভোট’ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে একজন প্রার্থী থাকলে জনগণ ‘না ভোট’ প্রয়োগ করে তাকে প্রত্যাখ্যানের সুযোগ পায়।

তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচন দেশের গণতান্ত্রিক ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:২১   ৬৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ