মোদির পোস্টের জবাবে যা বললেন নৌপরিবহন উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মোদির পোস্টের জবাবে যা বললেন নৌপরিবহন উপদেষ্টা
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪



মোদির পোস্টের জবাবে যা বললেন নৌপরিবহন উপদেষ্টা

ভারত মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্যভাবে দেখে এটা তাদের ব্যাপার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার মতো করে বলেছেন। কিন্তু বিশ্ববাসী জানে এটা শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধ বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে সিলেটে মেরিন একাডেমির তৃতীয় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় সিলেট মেরিন একাডেমি প্যারেড গ্রাউন্ডে একাডেমির তৃতীয় ব্যাচ শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

ভারতের প্রধানমন্ত্রীর টুইট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে জবাবে ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘এটা কেবল নরেন্দ্র মোদি তার মতো করে বলেছেন। তার এমন মন্তব্য মুক্তিযোদ্ধারা যারা এখনো বেঁচে আছেন তারা আহত হয়েছেন।’

মুক্তিযুদ্ধে ভারত সাহায্য সহযোগিতা করেছে সেটা অস্বীকার করি না- এমন কথা উল্লেখ করেন তিনি বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিশ্বের ইতিহাসের অন্যতম একটি ঘটনা।’

মেরিন একাডেমিকে নৌবাহিনীর সঙ্গে সংযোগ স্থাপন করার চেষ্টা চলছে বলে জানান এই নৌপরিবহন উপদেষ্টা।’

এর আগে সিলেট একাডেমিতে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সিলেট এডাকেমির কোর্স সম্পন্ন করা ৪১ জন সমুদ্র যোদ্ধা অংশ নেন।

এ বছর সিলেট একাডেমি থেকে সব বিষয়ে সর্বোচ্চ কৃতিত্বের জন্য কমান্ড্যান্ট স্বর্ণপদক পেয়েছেন মাহমৃদুল আলম সায়েম।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:৫৯   ২৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল
ফরিদপুরে নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র চালু করছে এসডিসি
ফরিদপুর সাহিত্য পরিষদের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষি উদযাপন
বন্দর বুলবুল হত্যাকাণ্ড: এসপির কঠোর পদক্ষেপে অস্ত্রসহ ১১ আসামি গ্রেপ্তার
রূপগঞ্জে ডিবির অভিযানে ৮০ বোতল মাদকসহ যুবক গ্রেপ্তার
​কালকিনিতে দেড় লাখ টাকার ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার
ফতুল্লায় ১৭ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজে আগুন, ছড়িয়ে পড়ল ঝুটের গোডাউনেও
গাড়ি দখল নিয়ে জামালপুরে সংঘাত, কভার্ডভ্যানের ধাক্কায় আহত ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ