কুমিল্লায় শীতার্তদের মধ্যে বিজিবির কম্বল বিতরণ

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লায় শীতার্তদের মধ্যে বিজিবির কম্বল বিতরণ
মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫



কুমিল্লায় শীতার্তদের মধ্যে বিজিবির কম্বল বিতরণ

কুমিল্লা আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বিবিরবাজার এলাকায় আজ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে বিজিবি।

সকাল ১০ টায় বিবির বাজার বিজিবি ক্যাম্প সংলগ্ন মাঠে দুই শতাধিক অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন সেক্টর কমান্ডার কর্নেল মোঃ রেজাউল কবির। শীতবস্ত্র বিতরণের সমন্বয় করেন ১০ বিজিবির সহকারী পরিচালক মোঃ ইমাম হোসেন। এসময় ১০ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, শীতে বিজিবি সব সীমান্তবর্তী এলাকার গরীব, দুস্থ, অসহায় এবং শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণের পরিকল্পনা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে কুমিল্লা সেক্টর সদর দপ্তর এবং ১০ বিজিবি এর ব্যবস্থাপনায় বিবিরবাজার সীমান্তবর্তী এলাকার গরীব, দুস্থ, অসহায় ও শীতার্ত ২শতাধিক পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এ কর্মসূচি ১০ বিজিবি’র আওতাধীন অন্যান্য সীমান্তবর্তী এলাকাতেও চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:৪৫   ৩৩০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম
পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা রয়েছে - পার্বত্য মন্ত্রী
জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান কৃষিমন্ত্রীর
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী
চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ