চতুর্থবার বিবাহবিচ্ছেদ জেনিফার লোপেজের

প্রথম পাতা » ছবি গ্যালারী » চতুর্থবার বিবাহবিচ্ছেদ জেনিফার লোপেজের
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫



চতুর্থবার বিবাহবিচ্ছেদ জেনিফার লোপেজের

শোবিজ পাড়ায় প্রেম, বিয়ে কিংবা বিচ্ছেদ এসব খবর যেন খুবই সাধারণ। তবে হলিউড তারকা জেনিফার লোপেজেরে বেলায় বিচ্ছেদের তকমাটা ৪বার জুড়ে গেল। জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের বিচ্ছেদ গুঞ্জন অনেকদিন ধরেই। এবার তা বাস্তবে পরিণত হলো।

জানা গেছে, গত ২০ আগস্ট লস অ্যাঞ্জেলেসের কাউন্টি সুপিরিয়র কোর্টে বিচ্ছেদের আবেদন করেছিলেন লোপেজ। পরে আদালত সে আবেদন গ্রহণ করেছে।

বিভিন্ন মার্কিন গণমাধ্যমের সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বাড়িতে একসঙ্গে বসবাস করতেন তারকা দম্পতি বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ। গত ১৬ মে সকালে সেই বাড়ি থেকে চলে যান বেন। দাম্পত্য জীবনে সমস্যার মুখোমুখি হওয়ার কারণে বাড়ি থেকে চলে যান বেন।

এরপর গত ২০ আগস্ট অভিনেতা বেন অ্যাফ্লেকের থেকে বিবাহবিচ্ছেদ চেয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের কাউন্টি সুপিরিয়র কোর্টে আবেদন করেন জেনিফার লোপেজ। তার ২০ সপ্তাহ পর কোর্ট বিচ্ছেদের আবেদন গ্রহণ করেন।

কোর্ট থেকে প্রাপ্ত জেনিফারের বিবাহবিচ্ছেদের কাগজপত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক পিপল ম্যাগাজিন।

২০০৪ সালে গায়ক মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন লোপেজ। ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান আছে। বেন অ্যাফ্লেকের সঙ্গে এটি লোপেজের চতুর্থ বিয়ে। অন্যদিকে, ২০০৫ সালে অভিনেত্রী জেনিফার গার্নারকে বিয়ে করেছিলেন বেন। ২০১৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। বেন ও গার্নার জুটির তিনটি সন্তান রয়েছে।

বাংলাদেশ সময়: ১১:০৭:৪৮   ২১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ