খালেদা জিয়াকে মাইনাস করার চক্রান্ত ছাত্র-জনতা সহ্য করবে না: মোস্তফা জামাল

প্রথম পাতা » ছবি গ্যালারী » খালেদা জিয়াকে মাইনাস করার চক্রান্ত ছাত্র-জনতা সহ্য করবে না: মোস্তফা জামাল
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫



খালেদা জিয়াকে মাইনাস করার চক্রান্ত ছাত্র-জনতা সহ্য করবে না: মোস্তফা জামাল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন। তাকে মাইনাস করার চক্রান্ত দেশের ছাত্র-জনতা কোনোভাবেই সহ্য করবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ১২ দলীয় জোটের এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকার কোনোকিছুই সমাধান করতে পারছে না মন্তব্য করে তিনি বলেন, সংস্কার করার যোগ্যতা এই সরকারের নেই। দেশের চলমান সংকট সমাধানে অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করার দাবি জানান তিনি।

আওয়ামী সরকারের সিন্ডিকেট ও দোসররা এখনও বাজার নিয়ন্ত্রণ করছে মন্তব্য করে দেশীয় পণ্য উৎপাদন ও নিত্যপণ্যের দাম কমাতে আহ্বান জানান ১২ দলীয় জোটের প্রধান।

বাংলাদেশ সময়: ১৫:১৯:৫৮   ৩৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ