শিক্ষার্থীদের আত্মত্যাগের কারণে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে: গিয়াসউদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষার্থীদের আত্মত্যাগের কারণে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে: গিয়াসউদ্দিন
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫



শিক্ষার্থীদের আত্মত্যাগের কারণে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে: গিয়াসউদ্দিন

‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি। শিক্ষার্থীদের আত্মত্যাগের কারণে আজ এ দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। আমরা কৃতজ্ঞ তাদের কাছে।

বুধবার (১৪ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডে বিএনপির শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে, প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন এসব কথা বলেন।

তিনি বলেন, স্বৈরশাসক এ দেশ থেকে পালিয়ে গেলেও তাদের দোসররা এখনও সাধারণ মানুষের মধ্যে উস্কানিমূলক কর্মকান্ড চালানোর চেষ্টা করছে৷ এদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। নারায়ণগঞ্জ শহরকে মাদক, চাঁদাবাজির হাত থেকে রক্ষা করতে হবে। আমি বিএনপি নেতাকর্মীদের বলব আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়ান৷

বাংলাদেশ সময়: ২২:২৪:২৮   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে ৫১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সালথায় ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ