রক্তপাত এড়াতে তদন্তকারীদের সামনে এসেছি: ভিডিও বার্তায় ইউন

প্রথম পাতা » আন্তর্জাতিক » রক্তপাত এড়াতে তদন্তকারীদের সামনে এসেছি: ভিডিও বার্তায় ইউন
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫



রক্তপাত এড়াতে তদন্তকারীদের সামনে এসেছি: ভিডিও বার্তায় ইউন

নানা নাটকীয়তার পর দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে গ্রেফতার করা হয়েছে। কয়েক ঘণ্টার চেষ্টার পর তাকে গ্রেফতার করা হয়।

বুধবার সকালে ইউনের সহযোগীরা একটি পূর্ব-রেকর্ড করা ভিডিও প্রকাশ করেছেন। যেখানে ইউন বলেছেন, সহিংসতা এড়াতে তিনি তদন্তকারীদের সামনে এসেছেন। খবর বিবিসির।

যদিও তাকে গ্রেফতারের বিষয়টিকে অবৈধ বলে দাবি করেছেন ইউন। ইউন বলেন, ‘আজ যখন আমি দেখলাম যে তারা অগ্নিনির্বাপক সরঞ্জাম নিয়ে নিরাপত্তা বেষ্টনি ভাঙার চেষ্টা করছে তখন আমি তদন্তকারীদের সামনে হাজির হওয়ার সিদ্ধান্ত নিলাম। যদিও এটি একটি অবৈধ তদন্ত তারপরও যাতে কোনও অপ্রীতিকর রক্তপাত না হয় সেজন্যই এ সিদ্ধান্ত।’

কয়েক সপ্তাহ আগে হঠাৎ করে দেশে সামরিক আইন জারির চেষ্টার পর বিদ্রোহের মুখোমুখি হন ইওল। কিন্তু জনগণের তীব্র প্রতিবাদ ও চাপের মুখে মাত্র ছয় ঘণ্টার মাথায় তাকে এ আদেশ প্রত্যাহার করতে বাধ্য হতে হয়। এরপর ১৪ ডিসেম্বর পার্লামেন্টে তাকে অভিশংসন করা হয় এবং প্রেসিডেন্টের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

তদন্তকারীরা এই মাসের শুরুতে একবার ইউনকে গ্রেফতারের চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে তিনিই প্রথমবারের মতো ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্ট, যাকে গ্রেফতার করা হলো।

বাংলাদেশ সময়: ১২:৫৯:২১   ২২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে সুইজারল্যান্ডে পাকিস্তান প্রতিনিধি দল
যুদ্ধে ইরানই ‘বিজয়ী’, মনে করেন ৯২ শতাংশ ইসরাইলি
ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান
লেবাননে ইসরায়েলি হামলা, হরমুজ বন্ধ করল ইরান
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় প্রতিদিন গড়ে একটি শিশু হত্যা করেছে ইসরাইল: ইউনিসেফ
চুক্তি না হওয়া পর্যন্ত পরমাণু নীতি বদলাবে না: ইরান
যুক্তরাষ্ট্র-ইরানকে ‘বাস্তবসম্মত আলোচনার’ আহ্বান চীনের
নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ
রপ্তানি উন্নয়ন ব্যুরো’র “আউটস্ট্যান্ডিং এক্সিবিশন অর্গানাইজার এওয়ার্ড”সহ বাংলাদেশের ৬ টি পুরস্কার অর্জন
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে স্বাগত জানাল হামলায় ক্ষতিগ্রস্ত জর্ডান-সংযুক্ত আরব আমিরাত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ