অটোরিকশার ব্যাটারি নেয়ার জন্যই হত্যা করা হয় কিশোর চালক হোসাইনকে

প্রথম পাতা » ছবি গ্যালারী » অটোরিকশার ব্যাটারি নেয়ার জন্যই হত্যা করা হয় কিশোর চালক হোসাইনকে
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫



অটোরিকশার ব্যাটারি নেয়ার জন্যই হত্যা করা হয় কিশোর চালক হোসাইনকে

মাত্র সাড়ে ছয় হাজার টাকার অটোরিকশার ব্যাটারি নেয়ার জন্যই ফরিদপুরে নৃশংসভাবে হত্যা করা হয় ১৩ বছর বয়সী রিকশা চালক হোসাইন বেপারীকে।

বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আব্দুল জলিল।

হোসাইনকে হত্যাকাণ্ডে জড়িত মূলহোতা ফরিদপুর শহরের ভাটি লক্ষ্মীপুরের তুষার চৌধুরীর ছেলে তুফান চৌধুরী (২১) এবং চুরি করা ব্যাটারি কেনার অপরাধে একই এলাকার মৃত নুরু হাওলাদারের ছেলে আল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সুপার জানান, মরদেহ উদ্ধারের পর থেকে আসামি সনাক্ত এবং গ্রেফতারের জন্য মাঠে নামে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত আটটার দিকে ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত তাদের দুজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, গ্রেফতার তুফান ও তার সহযোগী আগে থেকেই পরিকল্পনা করে হোসাইনের অটোরিকশা প্রতি ঘণ্টা ২৫০ টাকায় ভাড়া নেয়। শহরের বিভিন্ন স্থানে ঘুরে রাতে তাকে শহরের ভাটি লক্ষ্মীপুর একটি মাদ্রাসার দেয়ালের পাশে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত আরও একজনকে সনাক্ত করতে পেরেছি। তাকে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা গ্রেফতার করতে সম্ভব হবো। তার নাম প্রকাশ করছি না। দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতারদের জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে ২ জানুয়ারি দুপুরে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় হোসাইন। রাতে বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। পরদিন শুক্রবার (৩ জানুয়ারি) সকালে শহরের ভাটি লক্ষ্মীপুর একটি মাদ্রাসার দেয়ালের পাশ থেকে হোসাইনের মরদেহ উদ্ধার করে পুলিশ। গলায় রশি দিয়ে হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয় হোসাইনকে।

নিহত হোসাইন শহরের চর টেপাখোলা এলাকার মৃত খোকা বেপারীর ছেলে। গত ৪ জানুয়ারি নিহত হোসাইনের বড় বোন চম্পা আক্তার বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:১০   ২৯৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি, প্রশ্ন তুলল সিপিডি
এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত
‘যখন ফাল্গুন মাস আসে, তখন মুখে বলে কুহু কুহু’
মাদকের টাকায় হাত না দিতে ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি
দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে - প্রধানমন্ত্রী
ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
আইকাওর বিশ্ব বিমান পরিবহন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ