একইসঙ্গে ধরা খেল প্রিমিয়ার লিগের বিগ থ্রি

প্রথম পাতা » খেলাধুলা » একইসঙ্গে ধরা খেল প্রিমিয়ার লিগের বিগ থ্রি
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫



একইসঙ্গে ধরা খেল প্রিমিয়ার লিগের বিগ থ্রি

প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে সহজে জিততে জিততে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। শুরুতে গোল খেয়েও কোন রকম সমতায় মাঠ ছেড়েছে লিভারপুল। চেলসি শুরুতে লিড নিলেও শেষ সময়ের গোলে একটা পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।

সব মিলিয়ে মঙ্গলবার রাতে ধরা খেয়েছে প্রিমিয়ার লিগের তিন বিগ থ্রি লিভারপুল, চেলসি ও ম্যানসিটি। এতে লিভারপুল পয়েন্ট টেবিলে শীর্ষে থাকলেও দুইয়ে উঠে গেছে নটিংহাম। চেলসি নেমে গেছে চারে।

ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যানসিটি ম্যাচের ৬৬ ও ৭৮ মিনিটে ফিল ফোডেনের গোলে লিড নেয়। অথচ ৮২ ও ৯২ মিনিটে গোল খেয়ে পেপ গার্দিওলার দলকে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়। মৌসুম জুড়েই সিটিজেনদের গলার কাটা হয়ে আছে রক্ষণভাগ।

লিভারপুল লিগ মৌসুমে মাত্র একটা ম্যাচ হেরেছে। সেটা নটিংহাম ফরেস্টের বিপক্ষে। দ্বিতীয় লেগেও শুরুতে হারের শঙ্কায় পড়ে যায় অল রেডসরা। ৮ মিনিটে গোল হজম করে তারা। বদলি নেমে ডিয়াগো জোটা ৬৬ মিনিটে দলকে সমতায় ফেরান। আর্নে স্লটের দল জয়ের জন্য লড়াই করলেও পরিষ্কার সুযোগ খুব একটা তৈরি করতে পারেনি।

চলতি মৌসুমে দারুণ ফুটবল খেলছে বোর্নামাউথ। পয়েন্ট টেবিলে সাতে থাকা দলটির বিপক্ষে চেলসি ১৩ মিনিটে লিড নেয়। গোল করেন কোলে পালমার। কিন্তু দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে বসে এনজো মারেস্কার দল। ক্লুভার্ট ৫০ মিনিটে পেনাল্টি থেকে ও ৬৮ মিনিটে সেমেনো গোল করে বোর্নামাউথকে ২-১ গোলে এগিয়ে নেন। যোগ করা সময়ে রিচি জেমস গোল করে ব্লুজদের সমতায় ফেরান।

বাংলাদেশ সময়: ১৬:০০:৪০   ৩৪৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রান
৪৩ ম্যাচ পর ইংল্যান্ডের কাছে থামল স্পেনের জয়রথ
ক্রুপির প্রথম গোলে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
রোনালদোর বিদায়ের পর প্রথম ম্যাচেই ডেনমার্কের কাছে বিধ্বস্ত পর্তুগাল
বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার ফাইনালে পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ