কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

প্রথম পাতা » চট্টগ্রাম » কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫



কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

রাঙামাটির কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) রাতে চট্টগ্রামের খুলশী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন সংক্রান্ত মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি অংসুইছাইন চৌধুরী (৬০)-কে গ্রেফতার করা হয়েছে। তিনি কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের হেডম্যান পাড়ার বাসিন্দা এবং ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন।

এর আগে ওই মামলারই ২২ নম্বর আসামি মো. জুনায়েদ হোসেন (২৫)-কে সোমবার রাতে কাপ্তাই সদর ইউনিয়নের ঢাকাইয়া কলোনি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:২৮:৩৮   ৩০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ