নির্বাচন না হলে দেশ গৃহ যুদ্ধের দিকে চলে যাবে : এ্যানী

প্রথম পাতা » চট্টগ্রাম » নির্বাচন না হলে দেশ গৃহ যুদ্ধের দিকে চলে যাবে : এ্যানী
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫



নির্বাচন না হলে দেশ গৃহ যুদ্ধের দিকে চলে যাবে : এ্যানী

বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ‘নির্বাচনটা আমাদের সবার প্রয়োজন, বাংলাদেশের জন্য প্রয়োজন। নির্বাচন না হলে এ দেশটা কোথায় গিয়ে পড়বে একটি বার চিন্তা করছেন? এ দেশের মা-বাপ কে হবে, সেটা বুঝা মুশকিল। একটা অস্থিরতার মধ্যে আমাদেরকে জীবনযাপন করতে হবে। দেশকে একটা গৃহ যুদ্ধের দিকে ঠেলে দেওয় হবে।
সুতরাং এখান থেকে বের হয়ে আসতে হলে নির্বাচনটা খুবই জরুরি।’

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজানের লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ্যানী বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাকে অবহিত করেছেন যে, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে আমাদের আশরাফ উদ্দিন নিজান সাহেব ভোট করবেন, নির্বাচন করবেন। যেহেতু আচরণবিধি আছে, তাই আমি আর মার্কার কথা বললাম না।
নিজান সাহেব আপনাদের কাছের লোক, আপনজন, কলিজার টুকরা। আমারও কাছের লোক।’

তিনি আরো বলেন, প্রশাসন প্রশাসনের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। আমাদের একটা নিরপেক্ষ নির্বাচন আদায় করে নিতে হবে।
প্রশাসনের উপর আমাদের চাপ আছে। সঙ্গে সঙ্গে আমাদের যেহেতু প্রয়োজন, পাহারা দিয়ে নির্বাচনটা উঠিয়ে নিয়ে আসতে হবে আমাদেরি। এটা আমাদের সবার দায়িত্ব।’

এ সময় এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেন, ‘আমাদের বিএনপি যুগ্ম মহাসচিব এ্যানী চৌধুরী লক্ষ্মীপুর সদর থেকে আমাদের কাছে ছুটে এসেছেন। দেশের এই ক্লান্তিলগ্নে নির্বাচন প্রয়োজন।
আমার নেতা তারেক রহমানের ঘোষণা সবার আগে বাংলাদেশ শুধু পরিকল্পনা নয়, এখন আমাদের কাজ হল তা বাস্তবায়ন করা। সে লক্ষ্যে আমরা নির্বাচনে বিজয় হতে হবে। এর কোন বিকল্প নেই।’

প্রসঙ্গত, লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপি জোটের প্রার্থী নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা চলছে। আসনটিতে বিএনপি জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কেন্দ্রীয় সহ সভাপতি তানিয়া রব বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছে। অন্যদিকে বিএনপির একক প্রার্থী হিসেবে ধানের শীষ নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন এ আসন থেকে নির্বাচিত সাবেক দুইবারের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এ বি এম আশরাফ উদ্দিন নিজান। প্রার্থী নিয়ে বিএনপির নেতাকর্মীরা যখন ধোঁয়াশায়, ঠিক তখনি নেতাকর্মীদের কাছে গিয়ে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দেন।

বাংলাদেশ সময়: ২৩:৩১:৫৯   ২১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ