নারীর আপত্তিকর ভিডিও করে শাস্তি পেলেন দক্ষিণ কোরিয়ান ফুটবলার

প্রথম পাতা » খেলাধুলা » নারীর আপত্তিকর ভিডিও করে শাস্তি পেলেন দক্ষিণ কোরিয়ান ফুটবলার
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫



নারীর আপত্তিকর ভিডিও করে শাস্তি পেলেন দক্ষিণ কোরিয়ান ফুটবলার

এক নারীর সঙ্গে যৌনমিলনের সময় তা অনুমতি ছাড়া ভিডিও করায় বড় শাস্তি পেলেন দক্ষিণ কোরিয়ার ফুটবলার হোয়াং উই-জো। এমন অনৈতিক কাজের জন্য হোয়াংকে এক বছরের স্থগিত কারাদণ্ড দেয়া হয়েছে। যদিও আপাতত কারাভোগ করতে হচ্ছে না তাকে।

২০২২ সালে চার দফায় গোপনে দুই নারীর ভিডিও ধারণের অভিযোগ ওঠে হোয়াংয়ের বিরুদ্ধে। ২০২৩ সালের সেপ্টেম্বরে জাতীয় দল থেকে বাদ দেয়া হয় ৩২ বছর বয়সি এই ফুটবলারকে। দক্ষিণ কোরিয়ার হয়ে ৬২ ম্যাচে ১৯ গোল করা হোয়াংকে একই সঙ্গে দেয়া হয় নিষেধাজ্ঞাও।

এক নারীর অভিযোগ থেকে অবশ্য খালাস পেয়েছেন হোয়াং। কিন্তু আরেক নারীর অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। নিজের দোষের জন্য অনুতপ্ত হোয়াং। তবে এতে নিজের শাস্তি এড়াতে পারলেন না তিনি।

২০১৯ সালে ফরাসি ক্লাব বোর্দোতে যোগ দেয়ার আগে দক্ষিণ কোরিয়া ও জাপানের ক্লাবে খেলেছেন হোয়াং। ফ্রান্সে তিন বছর কাটানোর পর ইংলিশ ক্লাব নটিংহ্যাম ফরেস্টে যোগ দেন তিনি। নটিংহ্যামে কোনো ম্যাচ না খেলা এই স্ট্রাইকার ২০২৪ সালের সেপ্টেম্বরে তুরস্কের ক্লাব অ্যালানিয়াস্পোরে যোগ দেন হোয়াং।

বাংলাদেশ সময়: ১১:৫৪:০৮   ২০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শেষ ওভারে মুস্তাফিজের ঝলক, দুর্বারকে হারিয়ে চ্যাম্পিয়ন ধূমকেতু
লিভারপুলের মাঠে ম্যানসিটির রোমাঞ্চকর জয়
আয়ারল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার শুভসূচনা
রেকর্ড গড়ে আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের
মায়োর্কাকে হারিয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সেলোনা
ক্যারিকের ছোঁয়ায় বদলে গেলো ম্যানইউ, তুলে নিলো টানা চতুর্থ জয়
খাদের কিনারা থেকে জয় ছিনিয়ে আনল পাকিস্তান
আল হিলালে অভিষেক ম্যাচে বেনজেমার হ্যাটট্রিক
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ভারতীয় পেসার
আফগানিস্তানকে কাঁদিয়ে ফাইনালে ভারত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ