ফতুল্লায় ভ্যানচালক হাবিব হত্যা: ৫জন গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় ভ্যানচালক হাবিব হত্যা: ৫জন গ্রেপ্তার
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫



ফতুল্লায় ভ্যানচালক হাবিব হত্যা: ৫জন গ্রেপ্তার

ভ্যানচালক হাবিবুর রহমান হত্যার ঘটনায় ৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন-পটুয়াখালী হাজীখালা এলাকার মো. ইউসুফ আকনের ছেলে মো. ছগির (৩৮), লক্ষীপুর সাবেরচর এলাকার মজিদ আলী সৈয়াল মেয়ে রেহেনা (২৫), মানিকগঞ্জ দানেহপুর এলাকার মৃত জলিল মোল্লা ছেলে মো. আবু বার সিদ্দিক (৫২), বন্দর উপজেলার চর ইসলামপুর এলাকার মৃত আসমত আলীর ছেলে মো. আরিফ (২৫) ও পটুয়াখালী হাজীখালা এলাকার আব্দুল হান্ডার পেয়াদার ছেলে মো. নুর জামান (৩৫)।

পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামানের নেতৃত্বে ফতুল্লা থানা পুলিশের একটি দল মুন্সীগঞ্জ, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন জায়গার অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত ২৮ জানুয়ারি সকাল ১১টার দিকে ফতুল্লার আমতলা হরিহরপাড়ার স্বপন সরকারের (৪০) ৪ তলা বাড়ীর নীচ তলার দক্ষিণ পাশের ফ্ল্যাট থেকে হাবিবুর রহমানের মৃত দেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি রেহানা জানিয়েছে হাবিবুরকে ফোন করে এক বাসার রুমে নিয়ে আটক করে মুক্তিপন দাবী করে। এসময় মুক্তিপনের বিষয়ে চাপ দিলে হাবিবুর চিৎকার চেচামেচি করলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।

বাংলাদেশ সময়: ২২:৫৪:২২   ৩৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে চেক হস্তান্তর
বন্যাকবলিত ঋণগ্রহীতাদের চলতি মাসের কিস্তি আদায় না করার অনুরোধ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
সিদ্ধিরগঞ্জে সীমানা প্রাচীর ধসে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক
নজরুলক পাঠ্যপুস্তক, গবেষণা ও ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান
জমির উদ্দিনের মৃত্যু জাতীয় সংসদে শোক, সরকার ও বিরোধীদলের স্মৃতিচারণ
সরকার ব্যাংক লুট ও অর্থ পাচারকারীদের সঙ্গে আপস করবে না : অর্থমন্ত্রী
জামালপুরে আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ের টিনের চাল বিক্রি করে দিল বিএনপি নেতাকর্মীরা
টেলিটক বিক্রির পরিকল্পনা নেই, সেবার মানোন্নয়নে উদ্যোগ নেওয়া হচ্ছে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ