সোনারগাঁয়ে বায়ুদূষণের অভিযোগে ৪ প্রতিষ্ঠানের আট লাখ টাকা জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে বায়ুদূষণের অভিযোগে ৪ প্রতিষ্ঠানের আট লাখ টাকা জরিমানা
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫



সোনারগাঁয়ে বায়ুদূষণের অভিযোগে ৪ প্রতিষ্ঠানের আট লাখ টাকা জরিমানা

সোনারগাঁও উপজেলায় বায়ুদূষণের অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে আট লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ এর ১১(খ) ধারা লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক সোনারগাঁও মেঘনাঘাট এলাকায় লাফাজ হোলসিম লি. প্রতিষ্ঠানে ২ লাখ, এলাকার মেঘনা সিরামিক ইন্ডা: লি: প্রতিষ্ঠানে ২ লাখ, মেঘনা সিরামিক ইন্ডা: লি: প্রতিষ্ঠানে ২ লাখ ও ইউনিক সিমেন্ট ইন্ডা: লি: প্রতিষ্ঠানে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম কর্তৃক বায়ু দূষণ বন্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মোবারক হোসেন প্রসিউকিশন প্রদান করেন। অভিযানে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ এর ১১(খ) ধারা লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক ফতুল্লা, নারায়ণগঞ্জ এ অবস্থিত বায়ুদূষনকারী ৪টি প্রতিষ্ঠান থেকে ৮ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বকআদায় করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৫৮:৩২   ৪৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪
বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ