সুনামগঞ্জের শান্তিগঞ্জে ডাকাত দলের সর্দারসহ ৬ ডাকাত গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুনামগঞ্জের শান্তিগঞ্জে ডাকাত দলের সর্দারসহ ৬ ডাকাত গ্রেফতার
সোমবার, ৩ মার্চ ২০২৫



সুনামগঞ্জের শান্তিগঞ্জে ডাকাত দলের সর্দারসহ ৬ ডাকাত গ্রেফতার

জেলার শান্তিগঞ্জ উপজেলায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মর্তুজ আলীসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে।

অভিযানে একটি দেশীয় তৈরি পাইপগান, চারটি কার্তুজ, দুটি চাইনিজ কুড়াল, একটি রামদা, একটি ছুরি, একটি শাবল, ৮১৯০ টাকাসহ অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় শান্তিগঞ্জ উপজেলা পাথারিয়া ইউনিয়নের গণিগঞ্জ বাজার থেকে ডাকাত দলের সর্দার মর্তুজ আলীকে (৩৮) গ্রেফতার করা হয়।

মর্তুজ আলী শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জ বাজার থেকে ডাকাত সর্দার মর্তুজ আলীকে গ্রেফতার করা হয়। এরপর পুলিশে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আরও পাঁচজন ডাকাত কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, দিরাই থানার মির্জাপুর গ্রামের কফিল মিয়া (৪২), সিলেট জালালাবাদ থানার হেংলাকান্দি নোয়াগাঁও গ্রামের মিজানুর রহমান (৫০), শান্তিগঞ্জ থানার বড়কাপন গ্রামের মো. সৈয়দ আলী (২১), একই গ্রামের সাজিক আলী (১৭) এবং শান্তিগঞ্জ থানার কাড়ারাই গ্রামের কবির হোসেন (৫০)।

জেলার শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বাসসকে জনান, গ্রেফতারকৃত ডাকাত সর্দার মর্তুজ আলীর দেয়া তথ্যের ভিত্তি রাতে জেলার মদনপুর-দিরাই পয়েন্ট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত কফিল মিয়া, মিজানুর রহমান, মো. সৈয়দ আলীকে এবং সুনামগঞ্জ- সিলেট সড়কের চিকারকান্দি পয়েন্ট থেকে সাজিক ও কবির হোসেনকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, এ চক্রটি দীর্ঘদিন ধরে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২২:০৯   ২৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিদেশে পাচার হওয়া ঋণের অর্থ উদ্ধারে ৩০ ব্যাংকের উদ্যোগ : অর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর কল্যাণমুখী পরিকল্পনা বাস্তবায়নের বাজেট : সংসদে এমপিরা
দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী
বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
ফরিদপুরে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ‘চাকরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত
গোয়ালচামটের জলাবদ্ধতা নিরসনের দাবিতে কৃষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’ এ স্পীকারের অংশগ্রহণ
জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ