চুয়াডাঙ্গায় সুলভ মূল্যে গরুর মাংস, মুরগি ও ডিম বিক্রি

প্রথম পাতা » ছবি গ্যালারী » চুয়াডাঙ্গায় সুলভ মূল্যে গরুর মাংস, মুরগি ও ডিম বিক্রি
সোমবার, ৩ মার্চ ২০২৫



চুয়াডাঙ্গায় সুলভ মূল্যে গরুর মাংস, মুরগি ও ডিম বিক্রি

মাহে রমজান উপলক্ষে জেলায় সুলভ মূল্যে গরুর মাংস, মুরগি ও ডিম বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে আজ সোমবার বেলা ১১টায় কোট মোড় এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহাবুদ্দিন আহমেদ, কৃত্রিম প্রজননের উপ-পরিচালক ডা. শামিমুজ্জামান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, আজ থেকে প্রতি কর্মদিবসে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত সুলভ মূল্য সর্ব সাধারণের জন্য এ সকল পণ্য বিক্রি করা হবে । প্রতি হালি ডিম ৩৭ টাকা, সোনালি মুরগী প্রতি কেজি ২৫০ টাকা ও গরুর মাংস প্রতি কেজি ৭০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। আগামী ২২ রমজান পর্যন্ত এ কার্যক্রম অব্যহত থাকবে। বাজার থেকে সস্তায় ডিম মুরগী কিনতে পেরে অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৫:২৪:০৬   ২৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আশেক মাহমুদ কলেজের হোস্টেল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী
ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ