মাঠে ফিরেই গোল করে দলকে জেতালেন মেসি

প্রথম পাতা » খেলাধুলা » মাঠে ফিরেই গোল করে দলকে জেতালেন মেসি
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫



মাঠে ফিরেই গোল করে দলকে জেতালেন মেসি

ইনজুরির শঙ্কায় থাকা মেসি মায়ামির হয়ে শেষ তিন ম্যাচে খেলেননি। তবে বাংলাদেশ সময় শুক্রবার (১৪ মার্চ) সকালে ক্যাভালিয়েরের বিপক্ষে কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে মাঠে নামেন মেসি। যদিও শুরুর একাদশে ছিলেন না তিনি। আর মাঠে নেমেই মেসি পেলেন গোল। আর তার দল কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ আটে পা রাখে।

প্রথমবার জ্যামাইকায় খেলতে যাওয়া মেসিকে নিয়ে দর্শকদের উত্তেজনা ছিল তুঙ্গে। আর সেই দর্শকদের হতাশ করেননি আর্জেন্টাইন তারকা। যদিও ম্যাচের প্রথম গোলটি আসে সুয়ারেজের পা থেকে। ৩৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন উরুগুয়ের এই তারকা।

এরপর দ্বিতীয় হাফে সেই সুয়ারেজের বদলি হিসেবেই মাঠে নামেন মেসি। আর মেসি গোল পান ম্যাচে বাড়ানো সময়ের দ্বিতীয় মিনিটে। এর ফলে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের জয় নিয়ে কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ আটে পৌঁছে গেছেন মেসিরা।

ক্যাভালিয়েরের বিপক্ষে করা এই গোলের পর মায়ামির হয়ে মেসির গোল সংখ্যা এখন ৩৭। পাশাপাশি মেসির ক্যারিয়ারে এটি ৮৫৩তম গোল।

বাংলাদেশ সময়: ১১:৪৭:০৫   ২১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত পারফরমেন্সে নক আউট পর্বে ব্রাজিল
দ. কোরিয়াকে স্তম্ভিত করে প্রথমবারের মতো নকআউট পর্বে দ. আফ্রিকা
ওচোয়ার রেকর্ডের দিনে দারুণ জয়ে নকআউট পর্বে মেক্সিকো
মদ্রিচের মাইলফলক ছোঁয়ার ম্যাচে পানামাকে বিদায় করল ক্রোয়েশিয়া
ডিআর কঙ্গোকে হারিয়ে পর্তুগালকে পেছনে ফেলে নকআউট পর্বে কলম্বিয়া
পদ্মশ্রী সম্মানে ভূষিত রোহিত শর্মা
ইরাককে সহজেই হারিয়ে পরের রাউন্ডে ফ্রান্স
সেনেগালকে হারিয়ে নক আউট পর্বে নরওয়ে
এক যুগ পর বিশ্বকাপে জয়ের দেখা পেল আলজেরিয়া
ক্লোজাকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের চূড়ায় মেসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ