কোবেনহাভনকে হারিয়ে শেষ আটে লেগিয়াকে পেল চেলসি

প্রথম পাতা » খেলাধুলা » কোবেনহাভনকে হারিয়ে শেষ আটে লেগিয়াকে পেল চেলসি
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫



কোবেনহাভনকে হারিয়ে শেষ আটে লেগিয়াকে পেল চেলসি

উয়েফা কনফারেন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগেও কোবেনহাভনকে হারিয়েছে চেলসি। প্রথম লেগে ২-১ গোলে জয় পাওয়া চেলসি দ্বিতীয় লেগে ডেনমার্কের ক্লাবটিকে হারিয়েছে ১-০ গোলে। এদিকে কনফারেন্স লিগের শেষ আটে জায়গা করে নিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিসও।

চেলসির ঘরের মাঠে খেলা হলেও ডেনমার্কের ক্লাব কোবেনহাভন দারুণ লড়াই করেছে। তবে ম্যাচের ব্যবধান গড়ে দেন কিয়েরনান ডিউসবারি-হল। ম্যাচের ৫৫তম মিনিটে গোল করে দুই লেগ মিলিয়ে চেলসির লিড আরও বাড়িয়ে দেন।

শেষ পর্যন্ত ভালো লড়াই করেও গোলের দেখা পায়নি কোবেনহাভন। ফলে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জয় নিয়ে পরের রাউন্ডে উত্তীর্ণ হয় চেলসি। এদিকে রাতের আরেক ম্যাচে বড় জয় পেয়েছে স্প্যানিশ ক্লাব বেতিস। ভিতোরিয়ার বিপক্ষে প্রথম লেগে ২-২ গোলে ড্র করা বেতিস বৃহস্পতিবার (১৩ মার্চ) ৪-০ গোলে জয় পেয়েছে।

কনফারেন্স লিগের শেষ আট দল চূড়ান্ত হয়েছে। শেষ আট নিশ্চিত করেছে—চেলসি, রিয়াল বেতিস, ফিওরেন্টিনা, লেগিয়া ওয়ারসজাওয়া, সেলজে, জুরগারডেন, জাগিলোনিয়া এবং এসকে র‌্যাপিড।

শেষ আটে কে কার প্রতিপক্ষ
রিয়াল বেতিস-জাগিলোনিয়া
সেলজে-ফিওরেন্টিনা
চেলসি-লেগিয়া ওয়ারসজাওয়া
জুরগারডেন-এসকে র‌্যাপিড

বাংলাদেশ সময়: ১২:২০:১৫   ২৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ