কয়লা ব্যবসার নামে প্রতারণা, গ্রেফতার ৪

প্রথম পাতা » খুলনা » কয়লা ব্যবসার নামে প্রতারণা, গ্রেফতার ৪
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫



কয়লা ব্যবসার নামে প্রতারণা, গ্রেফতার ৪

কয়লা ব্যবসার নামে প্রতারণার অভিযোগে চার সদস্যের একটি চক্রকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১৮ এপ্রিল) গভীর রাতে ঝালকাঠির রাজাপুর ও যশোরের কেশবপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি গ্রামের আব্দুল মালেক খানের ছেলে কালাম খান, ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাটি গ্রামের মৃত লেহাজ উদ্দিন হাওলাদারের ছেলে নাসির উদ্দিন, খুলনার ডুমুরিয়া উপজেলার রুস্তমপুর গ্রামের আফসার উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম এবং জালাল উদ্দিনের ছেলে আক্তারুজ্জামান।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক ভূঁইয়া জানান, গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইছামতশেরপুর এসবি ইটভাটার মালিক সাজু প্রধান ও ম্যানেজার টুলু মিয়া কয়লা কেনার জন্য যশোরের ‘মেসার্স খান এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন। গত ১৯ মার্চ তারা অভয়নগরের নওয়াপাড়ার একটি কয়লা ডিপোতে গেলে প্রতারকরা ৫টি ট্রাকে ১১৯ টন কয়লা লোড করে স্কেলের কাজ দেখিয়ে কয়লার মূল্য বাবদ ২০ লাখ ১১ হাজার ১০০ টাকা দাবি করে। প্রাথমিকভাবে ১৭ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করা হয় প্রতিষ্ঠানটির দুটি একাউন্টে। বাকি টাকা পৌঁছানোর পর দেয়ার কথা ছিল।

তবে কয়লা না পাঠিয়ে প্রতারকরা মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যায়। টাকা উদ্ধারে ব্যর্থ হয়ে ভাটার ম্যানেজার টুলু মিয়া যশোর ডিবি কার্যালয়ে মামলা দায়ের করেন। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় কালাম খান ও নাসির উদ্দিনকে ঝালকাঠির রাজাপুর থেকে এবং তাদের দেয়া তথ্য অনুযায়ী মনিরুল ইসলাম ও আক্তারুজ্জামানকে যশোরের কেশবপুর থেকে গ্রেফতার করা হয়।

ওসি মনজুরুল হক ভূঁইয়া আরও জানান, আটকদের বিরুদ্ধে ঢাকা, মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ ও বরিশালের বিভিন্ন থানায় ১২টি প্রতারণার মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:০৭:২৬   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ