সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ সভা

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ সভা
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫



সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ সভা

জেলায় নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ।

সভায় জানানো হয়, সাতক্ষীরার গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাসসহ দেশীয় প্রজাতির বৈশাখী আম আগামী ৫ মে, হিমসাগর ২০ মে, ল্যাংড়া ২৭ মে এবং আম্রপালি আম সংগ্রহ করা যাবে আগামী ৫ জুন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুর চৌধুরী, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা, ব্যবসায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এসময় জানান, নির্দিষ্ট সময়ের আগে গাছ থেকে আম ভাঙা ও বাজারজাত করা যাবে না। ধাপে ধাপে পরিপক্ব হয় সাতক্ষীরার গোবিন্দভোগ, গোপালভোগ বোম্বাই, গোলাপখাস, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি জাতের আম।

সভায়, এ বছর সাতক্ষীরা জেলা থেকে ৭০ মেট্রিক টন আম বিদেশে রফতানির আশাবাদ ব্যক্ত করেছে কৃষি বিভাগ।

বাংলাদেশ সময়: ১৬:৪৭:৩৭   ২৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব
ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ