রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমস্যার সমাধান নয় : গয়েশ্বর

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমস্যার সমাধান নয় : গয়েশ্বর
শনিবার, ১০ মে ২০২৫



রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমস্যার সমাধান নয় : গয়েশ্বর

রাজনৈতিক দল নিষিদ্ধ করা কোনো সমস্যার সমাধান নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার (১০ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোটের সমাবেশে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি।

গয়েশ্বর বলেন, ‘কখনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয় না। বরং সমাজের মানসিকতা তথা আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে মানুষই ঠিক করে কে গ্রহণযোগ্য বা নিষিদ্ধ।’

যারা এক-এগারো সৃষ্টি করেছিল, তারাই আজ নেপথ্যে থেকে অন্তর্বর্তী সরকারের কলকাঠি নাড়াচ্ছে বলে অভিযোগ বিএনপির এই নেতার। সরকারের সম্মতি ছাড়া সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ বিদেশে যেতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি।

গয়েশ্বর বলেন, ‘বিদেশে বসেও যে সবাইকে এককাতারে এনে সফল আন্দোলন করা যায় তারেক রহমান তা প্রমাণ করেছেন। তাকে দেশে ফেরাতে সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। কারণ আজকে তারেক রহমান মামলা থেকে খালাস পেয়েছেন, কিন্তু তার মেরুদণ্ড যে ভাঙা হয়েছিল তাতো খালাস হয়নি।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় কোনো বাঁধা নেই, তা সরকারের তরফ থেকে নিশ্চয়তার দাবি তুলে তিনি বলেন, ‘গণতন্ত্র ও সংস্কার কেউ কারও শত্রু না বরং গণতন্ত্রই সংস্কারের পূর্বশর্ত।’

বাংলাদেশ সময়: ১৩:৫৫:৩২   ২২৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত: “হাত ধোয়ার নায়ক হোন”
সালথায় সাংবাদিকদের সঙ্গে যুবদলের মতবিনিময়
‎চন্দ্রপাড়া দরবারে তিন শতাধিক অস্বচ্ছল মানুষের মাঝে কর্মসংস্থানের পুঁজি সহায়তা বিতরণ
নিরাপদ সড়ক গড়তে দোষারোপ নয়,সম্মিলিত উদ্যোগ জরুরি : শেখ রবিউল আলম
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ৩ জনসহ গ্রেফতার ৮৫
সোনারগাঁয়ে ২৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সিশেলসকে টাইব্রেকারে হারাল বাংলাদেশ
এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয়
ঠাকুরগাঁও উপনির্বাচনে এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : ইসি সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ