ভারতের ৩২ বিমানবন্দর সাময়িক বন্ধ

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতের ৩২ বিমানবন্দর সাময়িক বন্ধ
শনিবার, ১০ মে ২০২৫



ভারতের ৩২ বিমানবন্দর সাময়িক বন্ধ

পাকিস্তানের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদনে বলা হয়, ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় একটি নির্দেশিকা জারির মাধ্যমে এই বিমানবন্দরগুলোয় সব বেসামরিক বিমানের চলাচল স্থগিত করেছে।

বিবৃতি অনুসারে, বিমানকর্মীদের প্রতি দেয়া নোটিশগুলো অস্থায়ীভাবে কার্যকর থাকবে এবং ১৫ মে পর্যন্ত উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দরে কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এদিকে দুই দেশের তীব্র উত্তেজনার মধ্যে ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

শনিবার (১০ মে) বিবিসির প্রতিবেদনে বলা হয়, এনসিএ দেশটির স্থল, আকাশ ও নৌ বাহিনীর জন্য যৌথ কৌশল প্রণয়নে ভূমিকা রাখে। তবে এর আরও গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল করা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া।

এনসিএ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী এবং প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন বিষয়কমন্ত্রীও এ সংস্থার সদস্য।

বাংলাদেশ সময়: ১৩:৫৯:৫২   ১৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী
‘ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন’ পাশ ইসরাইলের, বিশ্বজুড়ে নিন্দা
ইরানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয় : হেগসেথের স্বীকারোক্তি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত
ইসরায়েলে আহতের সংখ্যা বেড়ে ৬ হাজার ছাড়িয়েছে
যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি
সংকটাপন্ন কিউবায় তেল পৌঁছাতে যাচ্ছে রুশ ট্যাংকার
‘পুতিন ইরানকে সাহায্য করছেন, অথচ নেতানিয়াহু রাশিয়া- ইউক্রেনের মধ্যে ভারসাম্য চান’
ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল
হরমুজ প্রণালীতে মানবিক করিডর খুলতে জাতিসংঘের বিশেষ টাস্কফোর্স গঠন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ