আড়াইহাজারে বোরো ধান কর্তনের উদ্বোধন ও কৃষক মতবিনিময় সভা

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজারে বোরো ধান কর্তনের উদ্বোধন ও কৃষক মতবিনিময় সভা
মঙ্গলবার, ১৩ মে ২০২৫



আড়াইহাজারে বোরো ধান কর্তনের উদ্বোধন ও কৃষক মতবিনিময় সভা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে বোরো ধান কর্তনের উদ্বোধন ও কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকালে উপজেলার জলাকান্দীতে ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান কর্তনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “আমাদের কৃষি জমি রক্ষা করতে হবে। বর্তমানে প্রযুক্তির দাপট সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। নারায়ণগঞ্জে কৃষি সেক্টরে আমরা প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে পেরেছি। আমরা কেউ পিছিয়ে থাকতে চাই না।”

তিনি আরও বলেন, “সমন্বিত চাষাবাদের পদ্ধতি শিক্ষানো হচ্ছে। নতুন পদ্ধতি আসবে, সেগুলোও শিখতে হবে। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে না পারলে আমরা পিছিয়ে যাব।”

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ শাহ আলম, উপজেলা কৃষি অফিসার মো. রাসেল মিয়া প্রমুখ।

অনুষ্ঠানটি আড়াইহাজার উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়।

এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আড়াইহাজার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ২৩:৩০:৫১   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ