জামালপুরে যাত্রীবাহী অটোরিক্সা দুর্ঘটনায় নিহত- ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে যাত্রীবাহী অটোরিক্সা দুর্ঘটনায় নিহত- ১
মঙ্গলবার, ২০ মে ২০২৫



জামালপুরে যাত্রীবাহী অটোরিক্সা দুর্ঘটনায় নিহত- ১

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে যাত্রীবাহী অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে সেলিম জাবেদ (৪০)নামে এক যাত্রী নিহত হয়েছে। সোমবার(১৯ মে) সন্ধ্যায় পৌরসভার ঝালুপাড়া এলাকায় এদুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম জাবেদ পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া গ্রামের ইউনুস মিয়ার ছেলে। সে দুই সন্তানের জনক ও একজন ভূট্টা ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় পৌরসভার আরামনগর বাজার থেকে অটোরিক্সা করে বাড়ীতে যাচ্ছিলেন সেলিম জাবেদ। এসময় চলন্ত অটোরিক্সার চাকা ফুটো হয়ে উল্টে যায় এবং গাড়ীর ব্যাটারি যাত্রী সেলিম জাবেদ উপর পড়লে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। তার মৃত্যুতে সবাই শোকাহত।

এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল হাসান বলেন, এঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:১৩:০৯   ৪১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আধুনিক প্রযুক্তি খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর
বায়ুদূষণ নিয়ন্ত্রণে ১৫ দফা দাবি যুব ও নাগরিক সমাজের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
অনিবন্ধিত অনলাইন ও পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার
ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির
অপতথ্য রোধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা দরকার : তথ্য উপদেষ্টা
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ