জামালপুরে ট্রেনে কেটে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ট্রেনে কেটে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
বুধবার, ২১ মে ২০২৫



জামালপুরে ট্রেনে কেটে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে ট্রেনে কাটা অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার(২১ মে) আনুমানিক ভোর ৪টার দিকে ভুয়াপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী(৩৮ ডাউন) ময়মনসিংহ এক্সপ্রেস মেইল ট্রেনে তালুকদার বাড়ী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে তালুকদার বাড়ী মোড় এলাকায় রেললাইনের মাঝখানে হাত-পা কাটা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পান তারা। পরে এবিষয়টি রেলওয়ে পুলিশ কে অবগত করলে তৎক্ষণাৎ তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।

স্থানীয়রা নিহত ব্যক্তি পোষাক পরিধান দেখে
ধারণা করছেন, সম্ভবত তিনি মানসিক ভারসাম্যহীন। ট্রেন আসার পূর্বে হয়তো তিনি রেল লাইনে বসা ছিলেন তখনই এই দুর্ঘটনাটি ঘটেছে।

জামালপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম বলেন, সরিষাবাড়ী পৌরসভার তালুকদার বাড়ি মোড় এলাকায় একজন অজ্ঞাত ব্যক্তি ট্রেন কেটে নিহত হয়েছেন সংবাদ পেয়ে ঘটনাস্থলের আসি এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫:২৯:৫১   ২৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ