জোয়ার-ভাটার দেশে ভালোবাসা বেশি দিন টেকে না

প্রথম পাতা » ছবি গ্যালারী » জোয়ার-ভাটার দেশে ভালোবাসা বেশি দিন টেকে না
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫



জোয়ার-ভাটার দেশে ভালোবাসা বেশি দিন টেকে না

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এসেছে, ভালোবেসে এদেশের মানুষ দায়িত্ব দিয়েছে। কিন্তু মনে রাখতে হবে এই জোয়ার-ভাটার দেশে ভালোবাসা বেশি দিন টিকে না। অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন।

বৃহস্পতিবার (২২ মে) জাতীয় সংসদ নির্বাচনে দলকে নির্বাচনমুখি ও সার্বিক প্রস্তুতি গ্রহণ করার লক্ষ্যে দিনাজপুরের হাকিমপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মহিলা কলেজের হলরুমে কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই হঠকারী কোনো চিন্তা করার চেষ্টা করবেন না। জনগণের ক্ষমতা দ্রুততার সাথে জনগণকে ফেরত দেয়ার সুযোগ দিন। জনগণ সিদ্ধান্ত নেবে আগামী দিনের বাংলাদেশ পরিচালনা করার দায়িত্ব কাকে দেবে। কোনো অবস্থাতেই বিদেশি প্রভুর কাছে আস্থা নিয়ে দেশ পরিচালনা করবেন এটি হবে না।

বিএনপিকে নিয়ে কটাক্ষ করবেন আর দেশপ্রেমিক মানুষ চুপচাপ বসে থাকবে এমনটা ভাবার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন ডা. জাহিদ।

এর আগে তিনি কর্মীসভা স্থলে আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৫:২৮:৩৮   ১৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সকল শিশু ও নারীর জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই - সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
সত্যনিষ্ঠ ইতিহাস ও জনগণের ক্ষমতায়নই হবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভিত্তি - সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
প্রীতি ম্যাচে ভিয়েতনামের কাছে ৩ গোলে হারল বাংলাদেশ
বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজনসহ নিহত ৫
সৌদি আরবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত
মুম্বাইয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
সালথায় নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
জামালপুরে সালিশে অপমান ও মারধর সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ